AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vi New Plan: 99 টাকার নতুন প্ল্যান নিয়ে এল Vodafone Idea, ফুল টকটাইম মিলবে 28 দিন, অনেক ডেটাও

Vodafone Idea Rs 99 Plan Details: এমনই এক সময়ে Vi এই 99 টাকার প্ল্যান লঞ্চ করেছে, যখন Airtel তার 99 টাকার প্ল্যান বন্ধ করেছে। নতুন Vi প্ল্যানে কী-কী অফার পাওয়া যাবে, একনজরে দেখে নিন।

Vi New Plan: 99 টাকার নতুন প্ল্যান নিয়ে এল Vodafone Idea, ফুল টকটাইম মিলবে 28 দিন, অনেক ডেটাও
চমৎকার প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া।
| Edited By: | Updated on: Feb 01, 2023 | 8:43 AM
Share

Vi বা Vodafone Idea তার গ্রাহকদের জন্য কম খরচের একটি চমৎকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। সেই Vi প্ল্যানের জন্য গ্রাহকদের 99 টাকা খরচ করতে হবে। এমনই এক সময়ে Vi এই 99 টাকার প্ল্যান লঞ্চ করেছে, যখন Airtel তার 99 টাকার প্ল্যান বন্ধ করেছে। সবথেকে কম খরচের Airtel প্ল্যান এখন শুরুই হচ্ছে 155 টাকা থেকে, যা কর্ণাটক, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার, উত্তর প্রদেশ (পূর্ব), হরিয়ানা এবং ওড়িশায় ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। নতুন প্ল্যানটি লঞ্চ করে ভোডাফোন আইডিয়া এখন দেশের একমাত্র টেলকো হয়ে গেল, যাদের ন্যূনতম রিচার্জ প্ল্যান 100 টাকারও কম খরচের। প্রসঙ্গত, Reliance Jio-র ন্যূনতম প্ল্যানের জন্য গ্রাহকদের 129 টাকা খরচ করতে হয়।

Vi 99 টাকার প্ল্যান

Vodafone Idea-র এই 99 টাকার রিচার্জ প্ল্যানটি ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এই প্ল্যানে Vi গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি অফার করা হবে। তবে প্ল্যানটির সবথেকে আকর্ষণীয় অফার হল, আপনি 99 টাকায় ফুল টকটাইম পেয়ে যাবেন। এখন আপনি ভাবতেই পারেন, কম খরচের এই প্ল্যানে কি আদৌ ডেটার অফার পাওয়া যাবে? হ্যাঁ, পেয়ে যাবেন। 99 টাকার Vi প্ল্যান রিচার্জ করলে 200MB ইন্টারনেট ডেটা মিলবে।

তবে হ্যাঁ, এই Vi প্ল্যানে গ্রাহকদের কোনও ফ্রি SMS অফার দেওয়া হবে না। অর্থাৎ এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁদের SMS পাঠাতে টাকা খরচ করতে হবে। যাঁরা এই প্ল্যান রিচার্জ করার পর SMS পাঠাবেন, তাঁদের মেইন ব্যালান্স থেকে টাকা কাটা যাবে। অন্য দিকে প্ল্যানের টকটাইম ব্যালান্স শেষ হয়ে গেলে অর্থাৎ 99 টাকার টকটাইম ফুরিয়ে গেলে একটা কলের জন্য প্রতি সেকেন্ডে গ্রাহকদের কাছে 2.5 পয়সা করে চার্জ করা হবে।

28 দিন 5GB করে ডেটা

এদিকে Vi তার গ্রাহককুলের জন্য আরও একটি চমৎকার অফার নিয়ে হাজির হয়েছে। সেই অফারে গ্রাহকরা 5GB পর্যন্ত অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। এই এক্সক্লুসিভ অফারটি চালু থাকবে 7 ফেব্রুয়ারি, 2023 পর্যন্ত। তবে হ্যাঁ, এই অফার কেবল তাঁরাই পাবেন, যাঁরা অ্যাপ থেকে রিচার্জ করেন। যদিও 5GB ডেটার অফারের ক্ষেত্রে শর্তাবলী অবশ্যই প্রযোজ্য। Vi অ্যাপ থেকে যাঁরা 299 টাকা বা তার বেশি খরচের প্ল্যান রিচার্জ করেন, তাঁরা 5GB অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। অন্য দিকে যাঁরা 199 টাকা বা তার বেশি খরচের প্ল্যান রিচার্জ করেন, তাঁরা পেয়ে যাবেন 2GB অতিরিক্ত ডেটা। এই 5GB বা 2GB অতিরিক্ত ডেটা কেবল 28 দিনের জন্যই পাবেন Vi কাস্টমাররা।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?