AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীপঙ্কর ভট্টাচার্য

দীপঙ্কর ভট্টাচার্য

জন্ম অসমের গুয়াহাটিতে। ১৯৬০ সালে। বেড়ে ওঠা কলকাতায়। পড়াশোনায় অত্যন্ত মেধাবী। নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৯৭৯ সালে উচ্চমাধ্যমিকে পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিলেন। তিনি দীপঙ্কর ভট্টাচার্য। সিপিআই(এম-এল) লিবারেশনের বর্তমান সাধারণ সম্পাদক। উচ্চ মাধ্যমিকের পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (আইএসআই) পড়াশোনা করেন। ১৯৮৪ সালে স্ট্যাটিস্টিকসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইএসআইয়ে পড়াশোনার সময় থেকেই রাজনীতির দিকে ঝোঁক বাড়ে তাঁর। ১৯৮২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের সাধারণ সম্পাদক ছিলেন। পরে অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নসের সাধারণ সম্পাদক হন। ১৯৮৭ সালে সিপিআই(এম-এল) লিবারেশনের সেন্ট্রাল কমিটির সদস্য হন তিনি। ১৯৯৮ সালের এই অতি বাম দলের তৎকালীন সাধারণ সম্পাদক বিনোদ মিশ্রের মৃত্যুর পর এই পদে নির্বাচিত হন। তারপর থেকে সিপিআই(এম-এল) লিবারেশনের হাল ধরে রেখেছেন তিনি।

Read More

CPI(ML) Liberation: বিহারের পর বাংলায় কোমর বেঁধে নামল দীপঙ্করের CPI(ML) লিবারেশন

West Bengal assembly election: ২০২৪ সালের নভেম্বরে রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। উপনির্বাচনে নৈহাটি আসনে বামেদের তরফে সিপিআই(এমএল) লিবারেশন প্রার্থী দেয়। তবে বিশেষ ছাপ ফেলতে পারেননি সিপিআই(এমএল) লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার। তিনি সাড়ে সাত হাজারের সামান্য বেশি ভোট পান। এবার বিধানসভা নির্বাচনে পুরোদমে ঝাঁপিয়ে পড়ল দীপঙ্কর ভট্টাচার্যদের CPI(ML) লিবারেশন।

শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা