AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPI(ML) Liberation: বিহারের পর বাংলায় কোমর বেঁধে নামল দীপঙ্করের CPI(ML) লিবারেশন

West Bengal assembly election: ২০২৪ সালের নভেম্বরে রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। উপনির্বাচনে নৈহাটি আসনে বামেদের তরফে সিপিআই(এমএল) লিবারেশন প্রার্থী দেয়। তবে বিশেষ ছাপ ফেলতে পারেননি সিপিআই(এমএল) লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার। তিনি সাড়ে সাত হাজারের সামান্য বেশি ভোট পান। এবার বিধানসভা নির্বাচনে পুরোদমে ঝাঁপিয়ে পড়ল দীপঙ্কর ভট্টাচার্যদের CPI(ML) লিবারেশন।

CPI(ML) Liberation: বিহারের পর বাংলায় কোমর বেঁধে নামল দীপঙ্করের CPI(ML) লিবারেশন
বাংলায় বিধানসভা নির্বাচনে ১০টি আসনে লড়বে সিপিআই(এমএল) লিবারেশনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 16, 2026 | 5:51 PM
Share

কলকাতা: বিহার ও ঝাড়খণ্ডে প্রভাব রয়েছে তাদের। এবার বাংলার মাটিতে কোমর বেঁধে নামল দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআই(এমএল) লিবারেশন। বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। সোমবার সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য কমিটি জানিয়ে দিল, আসন্ন বিধানসভা নির্বাচনে ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।

এদিন প্রেস বিবৃতিতে সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য কমিটি জানিয়েছে, “বিজেপি-আরএসএসের বাংলা দখলের লক্ষ্যে পরিচালিত ফ্যাসিবাদী আগ্রাসন ও রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে বাংলায় বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে আমরা সর্বশক্তি নিয়ে বিধানসভা নির্বাচনে অংশ নিতে চলেছি। বামফ্রন্ট চেয়ারম্যান ও সিপিআই(এম) দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সহমতের ভিত্তিতে আমরা ১০টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।” ওই ১০টি আসন ও প্রার্থীদের তালিকা পরে জানানো হবে বলে সিপিআই(এমএল) লিবারেশনের তরফে জানানো হয়েছে।

বাংলায় ছাব্বিশের নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে যে তাঁরা জোট গড়বেন, অনেকদিন আগেই এই বার্তা দিয়েছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। চব্বিশের লোকসভা নির্বাচনের পর কাছাকাছি আসে বামফ্রন্ট ও সিপিআই(এমএল) লিবারেশন। ২০২৪ সালের নভেম্বরে রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। উপনির্বাচনে নৈহাটি আসনে বামেদের তরফে সিপিআই(এমএল) লিবারেশন প্রার্থী দেয়। তবে বিশেষ ছাপ ফেলতে পারেননি সিপিআই(এমএল) লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার। তিনি সাড়ে সাত হাজারের সামান্য বেশি ভোট পান। এবার বিধানসভা নির্বাচনে পুরোদমে ঝাঁপিয়ে পড়ল দীপঙ্কর ভট্টাচার্যদের CPI(ML) লিবারেশন। বিধানসভা ভোটে তারা কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার।

এদিকে, এদিন বামফ্রন্ট ১৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আইএসএফের সঙ্গে জোট হবে কি না, বামফ্রন্টের তরফে জানানো হয়নি। তবে সিপিআই(এমএল) লিবারেশনের সঙ্গে জোট চূড়ান্ত করেছে।

Follow Us