শুনানিতে গরহাজির ৬ লক্ষ ২৫ হাজার, কত নাম বাদ যাবে চূড়ান্ত ভোটার তালিকায়?
এসআইআর-র শুনানির জন্য ৭ দিন সময় বাড়ানো হয়েছিল। আগে ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ছিল। তা বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়েছে। তবে সিইও দফতর সূত্রে খবর, শেষ দিনের আগেই শুনানির কাজ শেষ হয়ে গিয়েছে। শুনানিতে হাজির হননি সবমিলিয়ে ৬ লক্ষ ২৫ হাজার ভোটার। এর পরই প্রশ্ন উঠছে, চূড়ান্ত ভোটার তালিকায় সব মিলিয়ে কত নাম বাদ যাবে? খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছিল। এখন শুনানিতে আসেননি ৬ লক্ষের বেশি ভোটার। তাহলে কি ৬৪-৬৫ লক্ষ নাম বাদ যেতে পারে? কমিশন সূত্রে খবর, শুনানিতে হাজির হলেও নথি ঠিক না থাকলে আরও নাম বাদ যেতে পারে। সেক্ষেত্রে নাম বাদ যাওয়ার সংখ্যা বাড়তে পারে। তবে যাঁদের নাম বাদ যাবে, তাঁদের জানানো হবে, কেন নাম বাদ দেওয়া হল। তার ভিত্তিতে ফের নাম তোলার আবেদন জানানো যাবে।