Prithvi Shaw: নিগ্রহ, শ্লীলতাহানির পর পৃথ্বীর হাত ছাড়লেন বান্ধবী?

| Edited By: Tapasi Dutta

Jul 15, 2023 | 7:36 PM

সময় বেশ খারাপ যাচ্ছে পৃথ্বী শ-এর। ব্যাটে রান নেই,মাঠে তেমন কোনও পারফরম্যান্স নেই। মাঠের বাইরে একের পর এক বিতর্কে জেরবার পৃথ্বী শ। ২০২৩এর প্রথম দিকে ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিলের সঙ্গে ঝামেলায় জড়ান পৃথ্বী। স্বপ্না গিল নিগ্রহ ও শারীরিক হেনস্থার গুরুতর অভিযোগ আনেন পৃথ্বীর বিরুদ্ধে। এবার সঙ্গ ছাড়লেন পৃথ্বীর বান্ধবী নিধি তাপাড়িয়া।

সময় বেশ খারাপ যাচ্ছে পৃথ্বী শ-এর। ব্যাটে রান নেই,মাঠে তেমন কোনও পারফরম্যান্স নেই। মাঠের বাইরে একের পর এক বিতর্কে জেরবার পৃথ্বী শ। ২০২৩এর প্রথম দিকে ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিলের সঙ্গে ঝামেলায় জড়ান পৃথ্বী। স্বপ্না গিল নিগ্রহ ও শারীরিক হেনস্থার গুরুতর অভিযোগ আনেন পৃথ্বীর বিরুদ্ধে। এবার সঙ্গ ছাড়লেন পৃথ্বীর বান্ধবী নিধি তাপাড়িয়া। পৃথ্বী ও নিধির গুঞ্জন শোনা যাচ্ছে সোশাল মিডিয়ায়। একে অপরকে আনফলো করেছেন সোশাল মিডিয়ায়। বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন পৃথ্বী ও নিধি। আইফার অ্যাওয়ার্ডেও নিধির সঙ্গে দেখা যায় পৃথ্বীকে। দুজনেই এসেছিলেন কালো পোশাকে। ধরমশালায় পঞ্জাব ম্যাচে ৫০ করে গ্যালারিতে নিধির দিকে ঘুরে সেলিব্রেশন করেন। তারপর এমন কী হল যে ব্রেক আপ?

Follow Us