SIR: BLO-দের জন্য আবারও এল কমিশনের নয়া নির্দেশ
SIR In WB: আরও চাপ বাড়ল বিএলও-দের। আসলে এনুমারেশন ফর্মে ভোটাররা যে ছবি দিচ্ছেন, তাতে মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেই অভিযোগের ভিত্তিতে আবার বিএলও-দের কাছে হোয়াটসঅ্যাপে আসে নতুন নির্দেশিকা। তাতে কেউ আদৌ ভুয়ো ছবি ব্যবহার করছে কি না সেটা দেখতে পারবে কমিশন।
কলকাতা: এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিএলও-দের জন্য নতুন নির্দেশ। এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়িতে গিয়ে তুলতে হবে ছবি, নির্দেশ কমিশনের। অ্যাপের মাধ্যমে ছবি তুলতে হবে বিএলও-দের। তথ্য যাচাই প্রক্রিয়ায় ভুল হলে শাস্তির মধ্যে পড়তে হবে বিএলও-দেরই। নকল বা ভুয়ো ভোটার ঠেকাতে এবার AI সফটওয়্যার ব্যবহার করছে নির্বাচন কমিশন। কিন্তু তাতে আরও চাপ বাড়ল বিএলও-দের। আসলে এনুমারেশন ফর্মে ভোটাররা যে ছবি দিচ্ছেন, তাতে মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেই অভিযোগের ভিত্তিতে আবার বিএলও-দের কাছে হোয়াটসঅ্যাপে আসে নতুন নির্দেশিকা। তাতে কেউ আদৌ ভুয়ো ছবি ব্যবহার করছে কি না সেটা দেখতে পারবে কমিশন। আগামী ৯ ডিসেম্বরের পর এই টেকনলোজি ব্যবহার করবে কমিশন।
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?

