হঠাৎ গাড়ি থেকে নেমে কাদের দিকে এগিয়ে গেলেন শুভেন্দু?
নন্দীগ্রাম যাচ্ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তারই মধ্যে জয়বাংলা স্লোগান তৃণমূলের। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী। বুধবার নন্দীগ্রাম ১ নম্বর এলাকায় শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন শেখ রাকিবুলের বাড়িতে। তাঁর বক্তব্য, যেহেতু রাকিবুল বিজেপি করেন, সেই কারণে তৃণমূল তাঁদের সামাজিক ভাবে বয়কট করেছে। তাঁদেরই পাশে থাকার আশ্বাস দিতে সেখানে ছুটে যান শুভেন্দু। যে এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন, সেই এলাকা কার্যত তৃণমূলের দখলে। তখনই জয় বাংলা স্লোগান দেওয়া হয়। তখনই শুভেন্দু গাড়ি থেকে নেমে বলেন, “এই সব করে কোনও লাভ নেই। এবার একুশের মতো করত দেব না। আমার অধিকার আছে সবার কাছে আবেদন করার। আমার সঙ্গে সকলের সম্পর্ক ভালো।”

Follow Us
Latest Videos