AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে

ট্রাইব্যুনালের কাজ নিয়ে ‘সুপ্রিম’ প্রশ্ন, জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে

Jyotirmoy Karmokar

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Aug 11, 2026 | 5:04 PM

Share

অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের পর কেটে গিয়েছে কয়েকমাস। কিন্তু, এখনও লক্ষ লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। এই নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে? কত ঘণ্টা তারা কাজ করছে? তারা কত মামলার সমাধান করেছে? নির্বাচন কমিশনের কাছে এইসব প্রশ্নের উত্তর জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। অধীর চৌধুরীর দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, যেভাবে আবেদনের নিষ্পত্তি হচ্ছে, তাতে সব আবেদনের নিষ্পত্তি হতে আগামী নির্বাচন হয়ে যাবে। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, আমাদের নির্দেশে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। তাই তাদের পারফরম্যান্স আমাদের দেখার প্রয়োজন। যদি দেখা যায় আবেদনের নিষ্পত্তির সংখ্যার নিরিখে তাদের পারফরম্যান্স যথেষ্ট নয়, তাহলে আবেদনের নিষ্পত্তির পরিকাঠামোর পরিবর্তনের প্রয়োজন আছে। অনলাইন শুনানি করা যায় কি না দেখা হবে। এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে? তারা কত ঘণ্টা কাজ করছে? কত মামলা নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়েছে? কমিশনকে জানাতে হবে।

অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের পর কেটে গিয়েছে কয়েকমাস। কিন্তু, এখনও লক্ষ লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। এই নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে? কত ঘণ্টা তারা কাজ করছে? তারা কত মামলার সমাধান করেছে? নির্বাচন কমিশনের কাছে এইসব প্রশ্নের উত্তর জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

অধীর চৌধুরীর দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, যেভাবে আবেদনের নিষ্পত্তি হচ্ছে, তাতে সব আবেদনের নিষ্পত্তি হতে আগামী নির্বাচন হয়ে যাবে। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, আমাদের নির্দেশে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। তাই তাদের পারফরম্যান্স আমাদের দেখার প্রয়োজন। যদি দেখা যায় আবেদনের নিষ্পত্তির সংখ্যার নিরিখে তাদের পারফরম্যান্স যথেষ্ট নয়, তাহলে আবেদনের নিষ্পত্তির পরিকাঠামোর পরিবর্তনের প্রয়োজন আছে। অনলাইন শুনানি করা যায় কি না দেখা হবে। এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে? তারা কত ঘণ্টা কাজ করছে? কত মামলা নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়েছে? কমিশনকে জানাতে হবে।

Follow Us