উড়ে গেল অ্যাসবেস্টসের ছাউনি, TMC নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কী চলছে কুলপিতে?
বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। তার আগে রাজনৈতিক হিংসা কি বাড়তে চলেছে? শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে এক তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণের পর এই প্রশ্ন উঠছে। শুক্রবার মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে গেল তৃণমূল নেতার গাড়ি। এমনকি, অ্যাসবেস্টসের ছাউনিও ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে। শনিবার সকালেও এলাকা থমথমে। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে, আইএসএফের দাবি, বোমা মজুত করেছিলেন তৃণমূল নেতা। তাতেই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ।

Published on: Jan 31, 2026 12:14 PM
Follow Us
Latest Videos
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের