মায়ের চোখ বিক্রির অভিযোগ গ্রেফতার করেছিল পুলিশ, জামিন পেয়ে কী বলছেন ছেলে?
মায়ের মৃত্যুর পর চোখ বিক্রি করে দিয়েছেন। এমন অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সমাজকর্মী আমিরচাঁদ আলি। তড়িঘড়ি তাঁকে গ্রেফতার করা হয়। জেলে যেতে হয় আমিরচাঁদকে। মায়ের চক্ষু দান করেছেন বলে দাবি করলেও, আমিরচাঁদের বিরুদ্ধে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। চক্ষুদানের সমস্ত কাগজপত্র সামনে আনা সত্ত্বেও আমিরচাঁদকে এভাবে জেলে ঢোকানোয় পুলিশের ভূমিকা বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত জামিন পেলেন সেই আমিরচাঁদ। তিনদিন পর জামিন পেয়েই কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আমিরচাঁদ আলি। বললেন, "অর্থের কাছে আইসি বিক্রি হয়ে গিয়েছেন। পুলিশের খাকি পোশাকটা উনি গুন্ডামিতে ব্যবহার করছেন।"
মায়ের মৃত্যুর পর চোখ বিক্রি করে দিয়েছেন। এমন অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সমাজকর্মী আমিরচাঁদ আলি। তড়িঘড়ি তাঁকে গ্রেফতার করা হয়। জেলে যেতে হয় আমিরচাঁদকে। মায়ের চক্ষু দান করেছেন বলে দাবি করলেও, আমিরচাঁদের বিরুদ্ধে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। চক্ষুদানের সমস্ত কাগজপত্র সামনে আনা সত্ত্বেও আমিরচাঁদকে এভাবে জেলে ঢোকানোয় পুলিশের ভূমিকা বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত জামিন পেলেন সেই আমিরচাঁদ। তিনদিন পর জামিন পেয়েই কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আমিরচাঁদ আলি। বললেন, “অর্থের কাছে আইসি বিক্রি হয়ে গিয়েছেন। পুলিশের খাকি পোশাকটা উনি গুন্ডামিতে ব্যবহার করছেন।”