
Viral Video Today: সমুদ্রের গভীরের অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে চমকে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। ডুবুরিরা অনেক ধরনের ভিডিয়োই সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে আপনার মুখে হাসি আসতে বাধ্য। মাছ ধরার জালে আটকে গিয়েছে 5টি হাঙর। আর তাদের বাঁচাতেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে কিছু ডুবুরি। তারা যেভাবে একে একে সেই প্রকাণ্ড হাঙরগুলিকে জাল থেকে বের করল, তা দেখলে আপনি অবাক হবেন। এখনও পর্যন্ত প্রচুর নেটিজ়েনের কাছে এই ভিডিয়ো পৌঁছিয়ে গিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োটি গুড নিউজ মুভমেন্ট (@GoodNewsMVT) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ক্লিপটি মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা- “মাছের জালে আটকে পড়া 5টি হাঙরকে একদল ডুবুরি বের করেছে। 19 জুলাই শেয়ার করা এই পোস্টটি অসংখ্য মানুষ দেখেছেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, জালে আটকে পড়েছে 5টি হাঙর। তাদেরকে একে একে জাল থেকে বের করছে ডুবুরিরা। সেই সব হাঙরের চার পাশে তাদেরকে ঘিরে রয়েছে প্রচুর ছোট মাছ। বেশ অনেকক্ষণের চেষ্টায় তাঁরা সেখানে থেকে হাঙরগুলিকে বের করতে পারে। সেই দৃশ্য দেখলে আপনি চমকে উঠবেন।
INCREDIBLE!!!! ? A group of divers in Papa New Guinea rescue and free 5 Whale Sharks caught in fishing nets!
? Bravo (?:sy_nautilus) pic.twitter.com/85YcXLMOut— GoodNewsMovement (@GoodNewsMVT) July 18, 2023
এই ভিডিয়োটি এখন পর্যন্ত টুইটারে 17 হাজারের বেশি ভিউ পেয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্টও করেছেন। একজন লিখেছেন- “চমৎকার কাজ করেছেন তাঁরা।” অন্য একজন ব্যবহারকারী বলেছেন- “মানবতা এখনও বেঁচে রয়েছে।” ভিডিয়োয় আর একজন কমেন্ট করেছেন, “সোশ্যাল মিডিয়া আছে বলে, এত সুন্দর ভিডিয়োগুলি দেখার সুযোগ হয়।”