
বিয়ের দিন কনেপক্ষর হাতে বেধড়ক মার খেয়েছেন বর! কিন্তু কেন এমন হল? সোশ্যাল মিডিয়ায় বরের মারধর খাওয়ার ভিডিয়ো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে এল আসল কারণ। গত ১৭ ডিসেম্বর এই কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার শাহিবাবাদ এলাকায়। কন্যাপক্ষের অভিযোগ নিকাহ করতে এসে পণ চেয়েছিলেন বর আর তাঁর আবড়ির লোকজন। আর তার জেরেই মার খেতে হয়েছে বরকে। অভিযোগ, ১০ লক্ষ টাকা পণ চেয়েছিলেন ওই যুবক ও তাঁর পরিবার। এ হেন অন্যায্য দাবিতে ব্যাঙ্কোয়েট হলেই হাতের সামনে বরকে পেয়ে উত্তম-মধ্যম ধোলাই দিয়েছিলেন মেয়ের বাড়ির লোকজন।
সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ভিডিয়ো ভাইরালও হয়েছে। পাত্রী পক্ষের অভিযোগ নিকাহ শুরুর ঠিক আগে বর বলেছিলেন নগদ ১০ লক্ষ টাকা পণ চাই তাঁর। নাহলে বিয়ে ভেঙে দেবেন তিনি। কন্যাপক্ষ আরও জানিয়েছেন যে, বিয়ের আগেই নগদ ৩ লক্ষ টাকা এবং এক লক্ষ টাকার হিরের আংটি দেওয়া হয়েছিল বরকে। কিন্তু তারপরেও তাঁদের চাহিদা মেটেনি। এমনকি নিকাহর ঠিক আগেই ফের পণের দাবি তোলেন বর এবং বরপক্ষ। পাত্রপক্ষকে বোঝানোর চেষ্টাও করেন মেয়ের বাড়ির লোকজন। কিন্তু লাভ হয়নি তাতে। বরং পণ না পেলে বিয়ে ভেঙে দেওয়ার কথাতেই অনড় ছিলেন বর।
দেখুন বিয়েবাড়ির সেই ভিডিয়ো
অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে কন্যাপক্ষের। বরের বাড়ির লোকজনের চাহিদা ক্রমশ বাড়তে দেখে শেষ পর্যন্ত বেজায় ক্ষেপে যান কন্যাপক্ষ। বিয়েবাড়িতে আগত অতিথিরাও বিরক্ত হন গোটা ঘটনায়। বারবার বরের বাড়ির লোকজনকে বোঝানো সত্ত্বেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ঘটনা গড়ায় হাতাহাতিতে। বর এবং তাঁর বাড়ির লোকজনকে ধরে মারধর শুরু করেন মেয়ের বাড়ির লোকজন। হুড়োহুড়ি পড়ে যায় ব্যাঙ্কোয়েটে। মেয়ের বাড়ির অভিযোগ এই পাত্র নাকি আগেও ২-৩ বার বিয়ে করেছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, বরকে ধরে বেধড়ক মারধর করছেন মেয়ের বাড়ির লোকজন। হাত লাগিয়েছেন বিয়েবাড়িতে আগত অন্যান্য অতিথিরাও। ভিডিয়োতে এক পুলিশকেও দেখা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিয়ো দেখে অনেকেই বলেছেন, যে কাজ করছেন তাঁর উচিত শিক্ষা পেয়েছেন ওই যুবক। যাঁরা পণের দাবি করেন তাঁদের সকলেরই এমন যোগ্য জবাব পাওয়া প্রয়োজন।
আরও পড়ুন- Viral Video: খাঁচার গেট খুলতেই কেয়ারটেকারের উপর ঝাঁপিয়ে পড়ল সিংহী, কী হল তারপর… দেখুন ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: ‘বিজলী’ গানে ড্যান্সিং দাদির মনমাতানো নাচ, পারফরম্যান্স দেখে কী বলছেন নেটিজ়েনরা?