Viral Video: বরফে ম্যাগির দশা কাঠির মতো! চুল-দাড়ি আর নুডলস আলাদা করা দায়

Noodles Turn Into Ice: এই ভিডিয়োয় একজনকে তুষারময় এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে এতই ঠান্ডা যে ওই ব্যক্তির হাতে রাখা খাবার কিছুক্ষণের মধ্যেই বরফে পরিণত হয়।

Viral Video: বরফে ম্যাগির দশা কাঠির মতো! চুল-দাড়ি আর নুডলস আলাদা করা দায়

| Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 08, 2023 | 5:54 PM

Noodles frozen Video: বিশ্বের বিভিন্ন স্থানে শীতের পারদ ক্রমশ কমছে। যদিও তীব্র শীতের কাঁমড় সম্পূর্ণ ভারতজুড়েই। তারইমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিয়োয় একজনকে তুষারময় এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে এতই ঠান্ডা যে ওই ব্যক্তির হাতে রাখা খাবার কিছুক্ষণের মধ্যেই বরফে পরিণত হয়। শুধু তাই নয়, তার দাড়ি ও চোখের পাতাতেও বরফ জমে। ভিডিয়োয় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তাঁর নাম জ্যাক ফিশার। তিনি একজন অভিনেতাও বটে। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিয়ো পোস্ট করেছেন। আর তারপরেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, জ্যাক নুডুলসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নুডুলস বরফে পরিণত হয়। শুধু তাই নয়, চামচও বরফে আটকে যায়। ভিডিয়োয় জেক বলেছেন, এক বাটি নুডুলস নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নুডুলস বরফ হয়ে যায়। যদিও তিনি এই আবহাওয়া উপভোগ করছেন।

এই ভিডিয়োটি কয়েকদিন আগে জেক তার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছিলেন। এখনও পর্যন্ত এই ভিডিয়োটি 4 কোটিরও বেশি ভিউ পেয়েছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও এই ভিডিয়োটি লাইক করেছেন। একজন নেটিজ়েন লিখেছেন, “আপনাকে দেখেই আমি কাঁপছি। তাহলে আপনার অবস্থা কেমন হয়েছে, সেটাই ভাবছি।” আরও একজন লিখেছেন, ” আপনার চুল জমে গেছে। আপনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন কীভাবে?”