AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: হোসানা গানে পোষ্য কুকুরের উদ্দাম নৃত্য! ভিডিয়ো দেখে নেটাগরিকদের চক্ষু ছানাবড়া

Dog Dancing To Hosanna Song: নাচ দেখাল এক পোষ্য কুকুর। সেকি নাচ! হোসানা গানে সে এমন নাচ নাচল যে তার মালিক পর্যন্ত অবাক। সেই ভিডিয়োরই এখন ৩ মিলিয়নেরও বেশি ভিউ।

Viral Video: হোসানা গানে পোষ্য কুকুরের উদ্দাম নৃত্য! ভিডিয়ো দেখে নেটাগরিকদের চক্ষু ছানাবড়া
দেশি কুকুরের নাচ দেখে সকলে অবাক! ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: May 13, 2022 | 1:40 AM
Share

পশু-পাখিদের কিউট কাণ্ড কারখানা সবসময়ই আমাদের মন জিতে নেয়। তার উপরে আবার সেই পশু যদি বাড়ির পোষ্য সারমেয় হয়, তাহলে তো আর কথাই নেই। সারা জীবনটাই কেটে যেতে পারে তার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় আমরা এমন অনেক ভিডিয়ো দেখে থাকি, যেখানে পোষ্য কুকুরদের (Pet Dog) সাঁতার বা নাচ বা টেনিস ইত্যাদি শেখানোর চেষ্টা করা হয়। তার কতটা বাস্তবায়ন সম্ভব হয়, তা আমাদের জানা নেই ঠিকই। কিন্তু সেই ভিডিয়োগুলি আমাদের মন জিতে নেয়। এবার শেখাতে হল না। পোষ্য কুকুর এমনই কাণ্ড করে বসল, যে তার ভিডিয়ো মুহূর্তে ৩ মিলিয়ন ভিউ পেয়ে গেল। কয়েক জন মানুষকে নাচতে দেখে, সেও নাচতে (Dance) আরম্ভ করে দিয়ে অবাক করে দিল তার মালিককে। সেই ভিডিয়ো এখন নেটপাড়ায় খুব ভাইরাল (Viral Video)

View this post on Instagram

A post shared by HoodyMagic (@hoody_magic)

এই ভিডিয়োতে কয়েকটি ছেলে-মেয়েকে হোসানা গানে নাচতে দেখা গিয়েছে। ডান্সারদের যে প্র্যাকটিস সেশন চলছে, তা একদম পরিষ্কার। কিউট পোষ্য কুকুরটিকে দেখা যায় ছেলেমেয়েগুলোর ডান্স স্টেপ খুব মন দিয়ে ফলো করতে। তাতে তাকে যথেষ্ট উত্তেজিতও হতে দেখা যায়। ঠিক মনে হচ্ছিল যেন, কখন সে এই গানের তালে নিজের পা দোলাবে, তার অপেক্ষা করছে। তার পর কুকুরটিকে দেখা গেল দুই পা সামনে তুলে নাচতে, যা দেখে ডান্সিং ফ্লোরে উপস্থিত সকলেই অবাক। কারণ, কেউই তাকে এমন নাচ শেখায়নি।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ইউজাররা প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছেন। হুডি_ম্যাজিক নামক একটি পেজ থেকে এই ভিডিয়োটি আপলোড করা হয়েছে। ক্যাপশনে শুধু হোসানা লিখে একটা লভ সাইন দেওয়া হয়েছে। ৩ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। প্রায় ৫ লাখের কাছাকাছি লাইক পড়েছে। আর এই সংখ্যাগুলোই কোথাও যেন প্রমাণ করে দিয়েছে, ভিডিয়োটা মানুষের কতটা পছন্দ হয়েছে।

নেটাগরিকরা নানাবিধ মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, “এই ভিডিয়োটা আজকে আমার মন ভাল করে দিয়েছে।” আর একজন লিখলেন, “সেও যে নাচতে পারে, তা সবাইকে দেখিয়ে দিল।” অন্য একজনের বক্তব্য, “এই কুকুরটা খুবই কিউট।” “একটা দেশি কুকুর অ্যাডপ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ,” জুড়লেন অন্য একজন।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?