AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: যাত্রী ভর্তি গাড়ির উপরই বজ্রপাত! দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

জানা গিয়েছে, গাড়িতে ছিল তিনটি ছোট বাচ্চা। তাদের মধ্যে একজনের বয়স তিন বছর। অন্য দু'জন দেড় বছর এবং আট মাসের বাচ্চা। গাড়িতে ছিলেন বাচ্চাদের বাবা-মায়েরাও।

Viral Video: যাত্রী ভর্তি গাড়ির উপরই বজ্রপাত! দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 6:06 PM
Share

হাইওয়ের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটছিল একটি এসইউভি। তুমুল বৃষ্টির মধ্যেও থামেনি গাড়ি। কিন্তু আচমকাই যা হল, তা সত্যিই আতঙ্কের। সজোরে গাড়ির উপরেই আছড়ে পড়ল বিদ্যুৎ। বজ্রপাতের বিকট শব্দে আর গাড়ির উপর বাজ পড়ার দৃশ্য দেখে আতঙ্কে দাঁড়িয়ে গিয়েছিল আশপাশের গাড়িগুলোও। স্টিয়ারিং ঘুরিয়ে এগিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেননি কেউই। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমেরিকাস কানসাসে। জানা গিয়েছে, ওই এসইউভিতে ছিলেন মোট পাঁচজন। গাড়ির ক্ষতি হলেও, যাত্রীরা সকলেই সুস্থ আছেন। কারও কিছুই হয়নি।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পিছনেই আসছিল আর একটি গাড়ি। সেই গাড়ির চালক কার্ল হবি গোটা ঘটনার ভিডিয়ো তুলেছিলেন নিজের মোবাইল ফোনে। তারপর তা আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। গাড়ির উপর বাজ পড়ার এই ভয়ানক ভিডিয়ো এখন ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরাও। ১৩ সেকেন্ডের ভাইরাল এই ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন আপনিও। অন্যদিকে, কার্ল জানিয়েছেন, গত ২৫ জুন ঘটেছে এই দুর্ঘটনা।

দেখুন সেই বজ্রপাতের ভিডিয়ো

কানসাসের ওয়েভার্লি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার দিন প্রবল বৃষ্টি হচ্ছিল সেখানে। তার মধ্যেই হাইওয়ে ধরে গাড়ি চালিয়ে আসছিলেন ওই পরিবার। জানা গিয়েছে, গাড়িতে ছিল তিনটি ছোট বাচ্চা। তাদের মধ্যে একজনের বয়স তিন বছর। অন্য দু’জন দেড় বছর এবং আট মাসের বাচ্চা। গাড়িতে ছিলেন বাচ্চাদের বাবা-মায়েরাও। বজ্রপাতে কারও কোনও ক্ষতি না হলেই, গোটা ঘটনায় মারাত্মক ভাবে শক পেয়েছেন ওই পাঁচ যাত্রী। ঘটনার আক্সমিকতার ঘোর কাটাতে সময় লেগেছিল তাঁদের। তবে বিস্ময়, ভয়, আতঙ্ক সব কাটিয়ে প্রথমেই ওই দম্পতি খেয়াল করেছিলেন বাচ্চারা ঠিক রয়েছে কি না। এ যাত্রায় ভাগ্য ভাল থাকায় এমন ভয়ঙ্কর দুর্ঘটনার পরও কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই পরিবার।

আরও পড়ুন- Viral: কানে তীব্র যন্ত্রণা, ইনফেকশন ভেবে ডাক্তারের কাছে গেলেন তরুণী, তারপর…

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?