Viral Video: সন্তান স্নেহে বিরাট পাইথনকে কাঁধে করে নিয়ে গেলেন ইনি, নেটিজেনদের চক্ষু ছানাবড়া

Man carries huge python on shoulder: বিশালাকার একটি সাপ। আর সেই সাপকে যে ভাবে কাঁধে করে এক ব্যক্তি নিয়ে গেলেন, তা দেখে অনেকে অবাক হয়ে গিয়েছেন। আপনিও একবার দেখুন, তাহলে বুঝবেন।

Viral Video: সন্তান স্নেহে বিরাট পাইথনকে কাঁধে করে নিয়ে গেলেন ইনি, নেটিজেনদের চক্ষু ছানাবড়া
বলিহারি সাহস!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 11, 2022 | 10:54 PM

সাপ দেখলে আমাদের বড্ড ভয় লাগে। কিন্তু অনেকেই আছেন, যাঁরা সাপ নিয়ে এমনই কাণ্ড কারখানা করে দেখান, মনে হয় যেন খুবই সখ্যতা। ইনস্টাগ্রাম রিলসের দৌলতে এমন ভিডিয়ো দেখে আমরা অভ্যস্ত। ফের এমনই একটা ভিডিয়ো ইন্টারনেটে খুবই ভাইরাল (Viral Video) হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি পিঠে করে একটা সাপ নিয়ে যাচ্ছেন। ঠিক যেন সন্তানকে কোলে নিয়ে যাওয়ার মতোই। আর সেই সাপের আকার বিরাট, পাইথন (Python) বলে কথা। আর তিনি যে ভাবে সাপটিকে নিয়ে গেলেন, তা দেখে নেটপাড়ার লোকজনের চোখ কপালে উঠেছে।


স্নেক ওয়ার্ল্ড নামক একটি পেজ থেকে গত ৯ জুন ভিডিয়োটি পোস্ট করা হয়। তারপর থেকে বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। আর সেই কারণে ভিডিয়োটা ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগেনি।

তবে ভিডিয়োটি কোথাকার সেটা জানা যায়নি। যদিও দেখে মনে হচ্ছে, কোনও চিড়িয়াখানার অন্দরমহলের দৃশ্য। একটা ঘর থেকে আর একটা ঘরেই সাপটিকে স্থানান্তরিত করছিলেন ওই ব্যক্তি। আর তা দেখেই অনেকের মনে হয়েছে, ওই ব্যক্তিই চিড়িয়াখানায় সাপদের দেখভাল করেন। যে কারণে এতটা স্নেহের সঙ্গে সাপটিকে তিনি কাঁধে করে নিয়ে যাচ্ছেন। সাপটিও সে জন্য আক্রমণ করছে না।

এখানেই নেটপাড়ার লোকজন অবাক হয়ে গিয়েছেন। বিশালাকার ওই সাপটিকে এভাবে কাঁধে নিয়ে যাওয়ার পরেও যেন তার কোনও ভ্রুক্ষেপ নেই। ব্যক্তিটিকে সে আক্রমণও করেনি। মাঝেমধ্যে যদিও ফোঁস করে উঠছিল। কিন্তু যে ভাবে লোকটি সাপটিকে নিয়ে গেলেন, তাতে পরিষ্কার যে সাপ নিয়েই কাজ করে থাকেন এবং ওই চিড়িয়াখানার সাপগুলিকে দেখভালও করেন তিনি।