AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: গলায় হার আর চার পায়ে নেলপালিশ, বিউটি পার্লারে সাজল ‘রং বদলানো’ গিরগিটি!

Latest Viral Video: ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গিরগিটিকে বিউটি পার্লারে নিয়ে যাওয়া হয়েছে। নবাবের মতো চেয়ারে শুইয়ে লাল নেলপলিশ লাগানো হচ্ছে। নেলপলিশ লাগানোর পর, তাকে গয়না পরতেও দেখা যাচ্ছে।

Viral Video: গলায় হার আর চার পায়ে নেলপালিশ, বিউটি পার্লারে সাজল 'রং বদলানো' গিরগিটি!
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 8:02 PM
Share

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় অনেক ফটো ভিডিয়ো ভাইরাল হয়, সেখানে বাড়ির পোষ্যকে সাজিয়ে ফেলেন জামা পরিয়ে, টিপ, লিপস্টিক পরিয়ে। কিন্কু কখনও কোনও গিরগিটিকে মেয়েদের মতো নেলপলিশ, গলায় হার পরে সাজতে দেখেছেন? শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন এ আবার কেমন কথা! গিরগিটি এভাবে সাজছে? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভিডিয়োয় লাল টুকটুকে নেটপলিশ পরানো হচ্ছে গিরগিটিকে। গলায় পরানো হয়েছে চেন। আর সেই সব কিছুই হচ্ছে বিউটি পার্লারে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গিরগিটিকে বিউটি পার্লারে নিয়ে যাওয়া হয়েছে। নবাবের মতো চেয়ারে শুইয়ে লাল নেলপলিশ লাগানো হচ্ছে। নেলপলিশ লাগানোর পর, তাকে গয়না পরতেও দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গিরগিটিটি চুপচাপ তার মেকআপ করছে। একটুও হট্টগোল বা লাফ দেওয়ার চেষ্টা করেনি। শেষ পর্যন্ত তাকে একটু হাসতেও দেখা যায়। তবে এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ বলেছেন অপুর্ব সুন্দর লাগছে। আর কেউ বলেছেন, উনি এটা একেবারেই ঠিক কাজ করছেন না।

অনেকে অনেক কমেন্ট করেছেন এই ভিডিয়োয়। একজন ব্যবহারকারী বলেছেন, “লিপস্টিকও লাগান। তাতে একেবারে পুতুলের মতো দেখাবে।” অন্য ব্যবহারকারী বলেছেন, “একটি পোশাক এবং চুলের ক্লিপও পরাতে পারতেন।” সেখানে আবার এক ব্যবহারকারী কমেন্ট করেছেন, “এসব একবারেই ঠিক কাজ নয়। আপনি প্রাণীটিকে মেরে ফেলার চেষ্টা করছেন।” পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?