AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi Infiltrator: পদ্মায় নেমে সাঁতার, উঠল সোজা এই পাড়ে! ভারতীয় আর সাজা হল না, তার আগেই…

Bangladesh to India Infiltration: জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। শনিবার রাতে লালগোলা থানার অন্তর্গত মধ্য রামনগর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে দুইজন ব্যক্তিকে আটক করে।

Bangladeshi Infiltrator: পদ্মায় নেমে সাঁতার, উঠল সোজা এই পাড়ে! ভারতীয় আর সাজা হল না, তার আগেই...
ধৃত দুই বাংলাদেশি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 27, 2026 | 1:22 PM
Share

মুর্শিদাবাদ: পদ্মা নদী সাঁতার কেটে ভারতে অনুপ্রবেশ। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের নাম দুলাল (৩১) ও রোসদুল ইসলাম (৩০)।

জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। শনিবার রাতে লালগোলা থানার অন্তর্গত মধ্য রামনগর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে দুইজন ব্যক্তিকে আটক করে।

তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই দুই জন ব্যাক্তি ভারতে অনুপ্রবেশ করেছে। তাঁদের বাড়ি বাংলাদেশে। এরপর তাঁদের লালগোলা থানায় নিয়ে যাওয়া হয়। ওই দুই অনুপ্রবেশকারীকে রবিবার লালগোলার পদ্মা ভবন হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।

অন্যদিকে, আরও এক বাংলাদেশি ধরা পড়েছে। জানা গিয়েছে, ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী শ্বশুরকে বাবা সাজিয়ে এই দেশের নথি বানিয়ে বছর পর বছর বসবাস করছিলেন। এসআইআর পর্বে ভোটার তালিকায় নাম ডিলিট হয়ে যায়। এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই ব্যক্তি বাংলাদেশি।

ধৃতের নাম জোহাদ শেখ। বাংলাদেশের ঝিনাইদা এলাকার বাসিন্দা। বছর ১৫ আগে এই দেশে প্রবেশ করে। এরপর রানিতলা থানায় এলাকায় বিয়ে করে বসবাস শুরু করে। এরপর শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছিল। ভোটার তালিকায় নাম ডিলিট হতে পুলিশের সন্দেহ বাড়ে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওই ব্যক্তি বাংলাদেশি। শনিবার জোহাদ শেখকে পাকড়াও করে রানিতলা থানার পুলিশ। ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকেও রবিবার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।

Follow Us