AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Bus Accident: পঞ্চমীর দুপুরে দিঘার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষ ২ বাসের, রক্তে ভাসল রাস্তা…

Bus Accident: মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বেসরকারি বাসের চালকের। সরকারি বাসের চালক বিপদ বুঝে লাফ দেন গাড়ি থেকে। এমনটাই জানা গিয়েছে। বেসরকারি বাসটি ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে নেমে যায়। এই ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে খবর।

Digha Bus Accident: পঞ্চমীর দুপুরে দিঘার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষ ২ বাসের, রক্তে ভাসল রাস্তা...
মুখোমুখি সংঘর্ষ দুই বাসের।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Oct 15, 2026 | 6:19 PM
Share

কাঁথি: পঞ্চমীর দুপুরে ভয়াবহ দুর্ঘটনা। দিঘা যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। দিঘা-কাঁথি জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হল দুটি বাসের। মৃত্যু হয়েছে বেসরকারি বাস চালকের। আহত কমপক্ষে ২৩ জন।

জানা গিয়েছে, এ দিন দুপুর ১টা নাগাদ ১১৬বি জাতীয় সড়ক কাঁথি শহরের অদূরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে খবর, দিঘা-কলকাতা বেসরকারি বাসটি দিঘা থেকে কলকাতা যাচ্ছিল। অপরদিকে একটি সরকারি বাস কলকাতা থেকে দিঘা যাচ্ছিল। ঠিক সেই সময় ওভারটেক করতে গিয়ে সরকারি বাস গিয়ে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা বেসরকারি বাসে।

মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বেসরকারি বাসের চালকের। সরকারি বাসের চালক বিপদ বুঝে লাফ দেন গাড়ি থেকে। এমনটাই জানা গিয়েছে। বেসরকারি বাসটি ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে নেমে যায়। এই ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে খবর। গুরুতর আহত একজন। সরকারি বাসের চালককে রেফার করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।

দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসে কাঁথি থানার পুলিশ। বেশ কিছুক্ষণ এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় কাঁথি মহকুমা হাসপাতালে। সরকারি বাসের চালককে রেফার করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাকি ১৩ জনকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

Follow Us