AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IMA-র কর্মবিরতির ব্যাপক প্রভাব রাজ্যে, বন্ধ আউটডোর, হাসপাতালে গিয়েও ফিরতে হচ্ছে রোগীদের

RG Kar Case: আইএমএ-র ডাকা ২৪ ঘন্টা আউটডোর বন্ধের ব্যাপক প্রভাব। টিকিট মিললেও চিকিৎসকদের দেখা নেই। উদ্বেগ বাড়ছে রোগী থেকে রোগীর পরিজনদের মধ্যে। একই ছবি কোচবিহার থেকে হুগলি, জলপাইগুড়ি, সর্বত্র।

IMA-র কর্মবিরতির ব্যাপক প্রভাব রাজ্যে, বন্ধ আউটডোর, হাসপাতালে গিয়েও ফিরতে হচ্ছে রোগীদের
চিন্তা বাড়ছে রোগীদের মধ্যে Image Credit: TV-9 Bangla
| Updated on: Aug 17, 2024 | 1:51 PM
Share

হুগলি, ধূপগুড়ি, কোচবিহার: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ দেশ জুড়ে ২৪ ঘন্টা আউটডোর বন্ধের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আইএমএ ঘোষিত সেই কর্মসূচির ব্যাপক প্রভাব পড়েছে এ রাজ্যের হাসপাতালগুলিতে। প্রভাব স্পষ্ট বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সকালে অন্যান্য দিনের মতোই আউটডোর খোলা হয়েছে। রোগী ও রোগীর পরিজনেদের দেওয়া হয়েছে টিকিটও। কিন্তু এখনও পর্যন্ত আউটডোরে কোনো চিকিৎসকের দেখা মেলেনি। শেষ পর্যন্ত এদিন আউটডোরে চিকিৎসকদের দেখা মিলবে কিনা তা নিয়ে দোলাচলে রোগী ও রোগীর পরিজনেরা। 

একই ছবি কোচবিহারেও। কোচবিহারে চলছে IMA র কর্মবিরতি। ডাক্তাররা তাঁদের পরিষেবা সর্বস্তরে বন্ধ রেখেছেন। আপৎকালীন পরিষেবা ছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতালে বন্ধ পরিষেবা। এর পাশাপাশি জেলায় বন্ধ সকল প্রকার চিকিৎসার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠান। একই ছবি জলপাইগুড়িতেও। কর্মবিরতির প্রভাব ধূপগুড়ি মহকুমা হাসপাতালেও। সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে আউটডোর পরিষেবা। জরুরি বিভাগে বাড়ছে রোগীদের উপচে পরা ভিড়। পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

হুগলিতে আবার চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের এমারজেন্সির পাশে বাঁধা হয়েছে মঞ্চ। সেখানেই অবস্থান চিকিৎসকদের। চলছে কর্মবিরতি। তারমধ্যেই যেখানে মঞ্চ হয়েছে সেখানেই টেবিল পেতে রোগী দেখছেন চিকিৎসকরা। উপচে পড়েছে রোগীদের ভিড়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us