AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik examinee: মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না, প্রতিবেশীদের মারে মৃত্যু পরীক্ষার্থীর

Madhyamik examinee: প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে মারপিটে মারাত্মক জখম হয়েছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী। কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছিল তার।

Madhyamik examinee: মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না, প্রতিবেশীদের মারে মৃত্যু পরীক্ষার্থীর
প্রতীকী চিত্র।Image Credit: RichLegg/E+/Getty Images
| Edited By: | Updated on: Feb 16, 2025 | 12:16 AM
Share

আলিপুরদুয়ার: প্রতিবেশীদের মারে গুরুতর জখম হয়েছিল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। সেই লড়াইয়ে হেরে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার সন্ধেয় ওই পরীক্ষার্থীর মৃত্যু হয়। মৃতের নাম সুকান্ত দেবনাথ। মৃত পরীক্ষার্থীর বাড়ি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চালনিরপাক এলাকায়।

জানা গিয়েছে, গতকাল প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাধে সুকান্তর পরিবারের। সেইসময় ওই পরীক্ষার্থীকে কয়েকজন প্রতিবেশী মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার।

এদিন সন্ধে নাগাদ কোচবিহার মেডিক্যাল কলেজে ওই পরীক্ষার্থীর মৃত্যু হয়। সে পদ্মেশ্বরী হাইস্কুলের ছাত্র ছিল। জানা গিয়েছে, মাথায় গভীর চোট পেয়েছিল ওই পরীক্ষার্থী। ব্রেন হেমারেজ হয়েছিল। তার জেরেই তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু নিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “গতকাল প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় ওই কিশোর জখম হয় বলে শুনেছি। আজ তার মৃত্যু হয়। একজন মাধ্যমিক পরীক্ষার্থীর এরকমভাবে মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা।”

Follow Us