AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Exam: ইতিহাসের প্রশ্ন দেখেই কেউ ঘামতে শুরু করলেন, কেউ অজ্ঞান! শেষে অক্সিজেন মাস্ক লাগিয়ে চলল পরীক্ষা

Madhyamik History Exam: অনুপমবাবু বলছেন, “আমার কাছে স্কুল থেকে কল এসেছিল। একজন পরীক্ষার মাঝেই অচেতন হয়ে যায়। আর একজন প্রচন্ড ঘামতে শুরু করে, শ্বাসকষ্ট হয়। ফোন আসার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আমরা গাড়ি নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। কিন্তু ওদের অবস্থা দেখে মনে হয়েছিল কোনওভাবেই পরীক্ষা কেন্দ্রে চিকিৎসা করা সম্ভব হয়নি।”

Madhyamik Exam: ইতিহাসের প্রশ্ন দেখেই কেউ ঘামতে শুরু করলেন, কেউ অজ্ঞান! শেষে অক্সিজেন মাস্ক লাগিয়ে চলল পরীক্ষা
পরীক্ষার মাঝেই অসুস্থ পরীক্ষার্থী Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2026 | 4:47 PM
Share

কালচিনি: মাধ্য়মিক পরীক্ষার মাঝেই অসুস্থ দুই ছাত্রী। পরীক্ষা থামিয়ে ভর্তি করা হল হাসপাতালে। তারপর সেখান থেকেই চলল পরীক্ষা। ঘটনাটি ঘটেছে অলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে। শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়েই অসুস্থ হয়ে যায় কোয়েল সূত্রধর ও অঞ্জলি লোহারা নামে ইউনিয়ন অ্যাকাডেমি গার্লসের দুই ছাত্রী। দুই ছাত্রীরই সিট পড়েছিল শংকর নেপালি স্কুলে। স্কুল সূত্রে খবর, ঠিক সময়ে ইতিহাসের পরীক্ষা শুরু হলেও প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যে ক্লাস রুমের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ওই দুই ছাত্রী। দ্রুত তাদের স্কুলের তরফে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। শেষে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে হাসপাতাল থেকেই পরীক্ষা দিল দু’জনে।

এখনও পর্যন্ত এই এলাকায় মাধ্যমিক শুরু পর চার পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে স্কুল হেলথের তরফে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অনুপম সরকার জানান, গতবারের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের অসুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে। তবে সকলেরই অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

অনুপমবাবু বলছেন, “আমার কাছে স্কুল থেকে কল এসেছিল। একজন পরীক্ষার মাঝেই অচেতন হয়ে যায়। আর একজন প্রচন্ড ঘামতে শুরু করে, শ্বাসকষ্ট হয়। ফোন আসার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আমরা গাড়ি নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। কিন্তু ওদের অবস্থা দেখে মনে হয়েছিল কোনওভাবেই পরীক্ষা কেন্দ্রে চিকিৎসা করা সম্ভব হয়নি। দ্রুত হাসপাতালে নিয়ে আসি। প্রাথিমক চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়। এখান থেকেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবার তো শুরু থেকেই প্রায় প্রতিদিনই কোনও না কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়েছে। আগের বছর এতটা হয়নি। হয়তো প্যানিক অ্যাটাক থেকে এমনটা হয়ে থাকতে পারে।”  

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর