AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: ট্রেনের শৌচালয়ে ঝুলন্ত দেহ বালুরঘাটের পরিযায়ী শ্রমিকের, উঠছে প্রশ্ন

Balurghat: Balurghat: সুনীলের বাড়িতে স্ত্রী ও তিন মেয়ে। মাঝে কাজ ছিল না তাঁর। এরপর শ্বশুরবাড়ির সূত্র ধরে বাইরে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুক্রবার সেইমতো বালুরঘাট থেকে কলকাতা যান। সেখান থেকে হাওড়া হয়ে গুজরাটের ট্রেন ধরেন। পরিবারের দাবি, বাড়ি থেকে বেরোনোর সময় অস্বাভাবিক কিছু নজরে আসেনি। শুক্রবার রাত ও শনিবার দিনভর ট্রেনেই ছিলেন সুনীল। রবিবার ভোরের দিকে শৌচালয়ে যান। তবে ট্রেন সুরাট পৌঁছলেও সিটে ফেরেননি তিনি।

Balurghat: ট্রেনের শৌচালয়ে ঝুলন্ত দেহ বালুরঘাটের পরিযায়ী শ্রমিকের, উঠছে প্রশ্ন
বালুরঘাট থানার সামনে পরিবারের লোকজন। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 14, 2024 | 10:21 PM
Share

বালুরঘাট: টানাটানির সংসার। এদিকে বাড়িতে থেকে তেমন আয় হচ্ছিল না। দু’পয়সা বেশি রোজগারের আশায় পরিযায়ী হয়েছিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদা গ্রামপঞ্চায়েতের দোগাছি ফরেস্ট পাড়ার সুনীল মুর্মু (৩৫)। শুক্রবার বাড়ি থেকে রওনা হন। রবিবার সকালে খবর এল, ট্রেনের শৌচালয় থেকে দেহ উদ্ধার হয়েছে তাঁর। আত্মঘাতী হয়েছেন বলে পরিবার সূত্রে খবর। চলন্ত ট্রেনেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রবিবার সুরাট স্টেশনে জিআরপি সুনীলের ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপরই বালুরঘাটের বাড়িতে আসে ফোন। যদিও এই মৃত্যু নিয়ে ধন্দে বাড়ির লোকজন। ঘনাচ্ছে রহস্য। একইসঙ্গে চিন্তার ভাঁজ পরিবারের, কীভাবে সুদূর সুরাট থেকে এই দুঃস্থ পরিবার সুনীলের দেহ নিয়ে বালুরঘাটে ফিরবেন।

সুনীলের বাড়িতে স্ত্রী ও তিন মেয়ে। মাঝে কাজ ছিল না তাঁর। এরপর শ্বশুরবাড়ির সূত্র ধরে বাইরে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুক্রবার সেইমতো বালুরঘাট থেকে কলকাতা যান। সেখান থেকে হাওড়া হয়ে গুজরাটের ট্রেন ধরেন।

পরিবারের দাবি, বাড়ি থেকে বেরোনোর সময় অস্বাভাবিক কিছু নজরে আসেনি। শুক্রবার রাত ও শনিবার দিনভর ট্রেনেই ছিলেন সুনীল। রবিবার ভোরের দিকে শৌচালয়ে যান। তবে ট্রেন সুরাট পৌঁছলেও সিটে ফেরেননি তিনি। এরপরই জিআরপি তল্লাশিতে উদ্ধার হয় ঝুলন্ত দেহ।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?