AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: এবার জেলা, আরও শক্তি কমল মমতার

পদত্যাগী পুরপ্রধান গৌতম গোস্বামী বলেন, "এই নির্বাচনে আমাদের জনাদেশ নেই। আমরা হেরে গিয়েছি। সেই কারণেই পদত্যাগ করলাম। ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করলাম। কাউন্সিলর আছি। মানুষকে পরিষেবা দেব।" উপ প্রধান মহাবীর আগরওয়াল বলেন, "মহকুমা শাসকের কাছে এসে পদত্যাগ পত্র পাঠাচ্ছিলাম। চার বছর তিন মাসের মতো এই বোর্ডে কাজের সুযোগ পেলাম। যে বিধানসভা নির্বাচন হল, সেখানে আমরা প্রতিটি ওয়ার্ডেই হেরে গিয়েছি। এর সার্বিক হারের দায় মাথায় নিয়ে পৌরপ্রধানের পদ থেকে পদত্যাগ করলাম।"

Bankura: এবার জেলা, আরও শক্তি কমল মমতার
বাঁকুড়ায় পদত্যাগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 17, 2026 | 5:32 PM
Share

বাঁকুড়া: সোনামুখী ও বাঁকুড়া পুরসভার পর এবার পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করলেন বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধানও। বুধবার বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতরে হাজির হয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী ও মহাবীর আগরওয়াল।

পুরপ্রধান ও উপ পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করলেও কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করছেন না পদত্যাগী ওই দুই পদাধিকারী। পদত্যাগী পুরপ্রধানের দাবি, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর পুরসভার সবকটি ওয়ার্ডেই হেরেছে তাঁর দল তৃণমূল। মানুষের সেই জনাদেশ মাথায় নিয়ে তিনি পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে তৃণমূল থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন পদত্যাগী পুরপ্রধান।

পদত্যাগী পুরপ্রধান গৌতম গোস্বামী বলেন, “এই নির্বাচনে আমাদের জনাদেশ নেই। আমরা হেরে গিয়েছি। সেই কারণেই পদত্যাগ করলাম। ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করলাম। কাউন্সিলর আছি। মানুষকে পরিষেবা দেব।” উপ প্রধান মহাবীর আগরওয়াল বলেন, “মহকুমা শাসকের কাছে এসে পদত্যাগ পত্র পাঠাচ্ছিলাম। চার বছর তিন মাসের মতো এই বোর্ডে কাজের সুযোগ পেলাম। যে বিধানসভা নির্বাচন হল, সেখানে আমরা প্রতিটি ওয়ার্ডেই হেরে গিয়েছি। এর সার্বিক হারের দায় মাথায় নিয়ে পৌরপ্রধানের পদ থেকে পদত্যাগ করলাম।”

Follow Us