Bankura: প্রেমিক তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন, যা করলেন তরুণী

Bankura Latest News: মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে মোবাইলে সামাজিক মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় পাত্রসায়ের থানা এলাকার বছর ২৩ এর তরুণীর। সামাজিক মাধ্যমে আলাপের সময় যুবক জানায় তাঁর নাম জিতু ঘোষ। বাড়ি ইন্দাস থানা এলাকায়। নিজেকে সেনা কর্মী হিসাবে পরিচয় দিয়ে আলাপ জমায় ওই যুবক।

Bankura: প্রেমিক তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন, যা করলেন তরুণী
তরুণীর মর্মান্তিক পরিণতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 22, 2026 | 4:23 PM

বাঁকুড়া: প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিয়ো তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল প্রেমিক। এই ঘটনায় অপমানে আত্মঘাতী হলেন প্রেমিকা।  মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় প্রেমিকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতার পরিবার।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে মোবাইলে সামাজিক মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় পাত্রসায়ের থানা এলাকার বছর ২৩ এর তরুণীর। সামাজিক মাধ্যমে আলাপের সময় যুবক জানায় তাঁর নাম জিতু ঘোষ। বাড়ি ইন্দাস থানা এলাকায়। নিজেকে সেনা কর্মী হিসাবে পরিচয় দিয়ে আলাপ জমায় ওই যুবক। ধীরে ধীরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার ওই যুবক দেখা করার নাম করে তরুণীকে বর্ধমানে ডেকে পাঠায়। বর্ধমানে বিউটি পার্লারের কাজ শেখার নাম করে শুক্রবার বাড়ি থেকে বের হন ওই তরুণী।

তরুণীর পরিবারের অভিযোগ ভুয়ো নাম ও ঠিকানা দেওয়া ওই প্রেমিক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বর্ধমানের একটি হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে। নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিয়ো তুলে রাখে ওই যুবক। তরুণীর পরিবারের দাবি ভিডিও তোলার পর তরুণীকে সম্ভবত ব্ল্যাকমেইল করতে শুরু করে যুবক। যুবকের কথামতো তরুণী না চলায় শনিবার সন্ধ্যায় মোবাইলে তুলে রাখা আপত্তিকর ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ওই যুবক।

রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি তরুণীর নজরে আসতেই অপমানে নিজের ঘরের কড়িকাঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই তরুণী। ঘটনায় তরুণীর প্রতারক প্রেমিককে গ্রেফতার ও তাকে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতার পরিবারের লোকজন।