AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP-TMC: বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তাল বাঁকুড়া, পুলিশ সুপারের অফিস ঘেরাও বিধায়কের

Bankura: বাঁকুড়ার তালডাংরায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, বাঁকুড়ায় পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ বিজেপি বিধায়ক সহ দলীয় কর্মীদের, অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে সরব তৃণমূল। রাজনৈতিক মহলে চাপানউতোর।

BJP-TMC: বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তাল বাঁকুড়া, পুলিশ সুপারের অফিস ঘেরাও বিধায়কের
কী বলছেন বিজেপি বিধায়ক? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 01, 2026 | 8:58 PM
Share

বাঁকুড়া: বিজেপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির উপর হামলা চালিয়ে বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার তালডাংরায়। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় পুলিশ সুপারের দফতর ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা সহ বিজেপি কর্মী সমর্থকেরা। হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধেই তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ এনেছে তৃণমূল। 

তৃণমূল ও বিজেপির মধ্যে হামলার অভিযোগ ও পাল্টা অভিযোগে রবিবার বিকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করে বাঁকুড়ার তালডাংরা। বিজেপির দাবি শনিবার সন্ধ্যায় বিজেপির তালডাংরা ২ নম্বর মণ্ডল কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীদের জমায়েত করে গালিগালাজের ঘটনার প্রতিবাদে রবিবার তালডাংরা বাজারে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের গাড়িতে চড়াও হয়ে তৃণমূল কর্মীরা গাড়ি ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই রবিবার সন্ধ্যায় পুলিশি হস্তক্ষেপের দাবিতে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাঁকুড়ার পুলিশ সুপারের দফতরের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। 

প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে শান্ত হন বিজেপি বিধায়ক। যদিও বিধায়ক বলছেন, এভাবে দলীয় কর্মীদের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। তীাব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির তালডাংরা অবজারভার শিশির দত্ত। অন্যদিকে এদিকে তৃণমূলের তরফে বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ আনা হয়েছে। তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সারথী মাকুড়ের দাবি তাঁদের সাংগঠনিক বৈঠকের জন্য আসা তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা চালিয়েছে বিজেপিই।