Bankura news: ‘এটা একেবারেই কাম্য নয়…’, নতুন প্রার্থীর প্রচারে গিয়ে হঠাৎ কেন বললেন জ্যোৎস্না?

তৃণমূলের টিকিটে বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা থেকে পরপর দুবার জিতে বিধায়ক হয়েছিলেন জ্যোৎস্না। ২০২১ সালে জিতে রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। কিন্তু এবার আর তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। উল্টে রানিবাঁধ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন কলকাতার একটি কলেজের অধ্যাপিকা তনুশ্রী হাঁসদা।

Bankura news: এটা একেবারেই কাম্য নয়..., নতুন প্রার্থীর প্রচারে গিয়ে হঠাৎ কেন বললেন জ্যোৎস্না?
প্রচারে জ্যোৎস্না Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 19, 2026 | 11:20 AM

বাঁকুড়া: হুগলির চুঁচুড়া, সেখানে প্রার্থী বদলাতেই দেখা গিয়েছিল আনন্দে বাজি ফাটিয়েছিলেন তৃণমূল কর্মীরা। টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। একই ভাবে ক্ষোভ উগরেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক খগেশ্বর রায়। তবে, বাঁকুড়ায় উল্টো ছবি। রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে এবার প্রার্থী করেনি তৃণমূল। বদলে বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভায় প্রার্থী করা হয়েছে একেবারে নতুন মুখ পেশায় অধ্যাপিকা তনুশ্রী হাঁসদাকে। নতুন এই প্রার্থীকে কী মেনে নিতে পারবেন বিদায়ী মন্ত্রী? এই জল্পনায় জল ঢেলে জ্যোৎস্না মান্ডি সটান হাজির হলেন তনুশ্রী হাঁসদার প্রচারে। শুধু তাই নয়, প্রার্থী বদল করায় তাঁর বাড়ির সামনে তৃণমূল কর্মীদের একাংশের পটকা ফাটানো ও ব্যঙ্গোক্তি করা নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ্যে উগরে দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি।

তৃণমূলের টিকিটে বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা থেকে পরপর দুবার জিতে বিধায়ক হয়েছিলেন জ্যোৎস্না। ২০২১ সালে জিতে রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। কিন্তু এবার আর তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। উল্টে রানিবাঁধ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন কলকাতার একটি কলেজের অধ্যাপিকা তনুশ্রী হাঁসদা। নতুন এই প্রার্থীকে কী মেনে নিতে পারবেন বিদায়ী মন্ত্রী ও তাঁর অনুগামীরা? এই জল্পনা চলছিল।

তবে সেই জল্পনায় আপাতত ইতি টেনে নতুন প্রার্থীর প্রচারে সামিল হতে দেখা গেল রাজ্যের বিদায়ী মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। রানিবাঁধে প্রার্থীর সমর্থনে মিছিলেও তাঁকে সামিল হতে দেখা যায়। পরে একটি সভায় বক্তব্য রাখতে উঠে আক্ষেপের সুরে বিদায়ী মন্ত্রী প্রকাশ্যে বলেন, “রানিবাঁধ বিধানসভায় কে প্রার্থী হবেন তা দল ঠিক করে। তাঁকে প্রার্থী না করায় একদল মানুষ তাঁর বাড়ির সামনে পটকা ফাটিয়ে বিভিন্ন ব্যঙ্গোক্তি ও কটূক্তি করেছে। এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়।”

পারিবারিক কারণে অল্পদিন প্রচারে অনুপস্থিত থাকার কথা ঘোষণা করে বিদায়ী মন্ত্রীর আবেদন এই ঘটনার যেন অন্য ব্যখ্যা না দেওয়া হয়। সভায় এই বক্তব্য রাখলেও বিষয়টি সংবাদমাধ্যমে কিছু বলেননি মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। অপরদিকেস রানিবাঁধ বিধানসভার তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদার দাবি, দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে প্রার্থী করেছে। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর জ্যোৎস্না মান্ডি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনিও সৌজন্যের সম্পর্ক রেখে চলতে চান।

 

Follow Us