AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে ১ মাসেরও বেশি সময়, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

Bankura: বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর সম্প্রতি ওই রাস্তা নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় পূর্ত দফতর। টেন্ডার করে একটি ঠিকা সংস্থাকে সম্প্রতি বরাত দেওয়া হয়।

Bankura: রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে ১ মাসেরও বেশি সময়, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
বাঁকুড়ায় রাস্তা আটকে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 4:18 PM
Share

বাঁকুড়া:  নতুন করে তৈরির নামে এক মাসেরও বেশি সময় ধরে কেটে ফেলে রাখা হয়েছে রাস্তা। দূষণে জেরবার হচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। বারংবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। বুধবার সকাল থেকে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের মটগোদা মোড়ের কাছে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী।

বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর সম্প্রতি ওই রাস্তা নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় পূর্ত দফতর। টেন্ডার করে একটি ঠিকা সংস্থাকে সম্প্রতি বরাত দেওয়া হয়। বরাত পাওয়ার পর রাস্তা খুঁড়ে তার খোল নলচে তুলে ফেলে বরাত পাওয়া সংস্থা। কিন্তু রাইপুর ব্লকের মটগোদা এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়া অবস্থায় থাকলেও নতুন করে রাস্তা নির্মাণের ব্যাপারে টালবাহানা করছে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।

এদিকে খোঁড়া ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। যানবাহন চলাচল করলেই ধুলোয় ঢাকা পড়ছে গোটা এলাকা। এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট জনিত অসুখে। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তার কাজ শুরুর দাবিতে মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। এই অবরোধের জেরে ৯ নম্বর রাজ্য সড়কে আটকে পড়ে যানবাহন। রাইপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের। পরে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?