AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: এখনও হয়নি প্রার্থীর নাম ঘোষণা, কিন্তু দেওয়াল ফাঁকা রাখতে রাজি নয় বিজেপি, রাতেই নামল ময়দানে

BJP: বাঁকুড়ার তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী সম্প্রতি লোকসভা ভোটে জয়ী হওয়ায় তালডাংরা বিধানসভার বিধায়ক পদে পদত্যাগ করেন। সম্প্রতি রাজ্যের অপর ৫ টি আসনের পাশাপাশি বাঁকুড়ার ওই বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন।

BJP: এখনও হয়নি প্রার্থীর নাম ঘোষণা, কিন্তু দেওয়াল ফাঁকা রাখতে রাজি নয় বিজেপি, রাতেই নামল ময়দানে
প্রার্থী তালিকা ঘোষণা বিজেপিরImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 19, 2024 | 1:15 PM
Share

বাঁকুড়া: উপনির্বাচনের প্রচারে আগেই নেমেছে তৃণমূল। এবার প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপিও। বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। মনোনয়ন পর্ব শুরু হলেও এখনও কোনও দলই প্রার্থীর নাম ঘোষণা করেনি। নাম ঘোষণার আগেই নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়ল শাসক বিরোধী দুই পক্ষই।  

বাঁকুড়ার তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী সম্প্রতি লোকসভা ভোটে জয়ী হওয়ায় তালডাংরা বিধানসভার বিধায়ক পদে পদত্যাগ করেন। সম্প্রতি রাজ্যের অপর ৫ টি আসনের পাশাপাশি বাঁকুড়ার ওই বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৩ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণ। শুক্রবার থেকে এই উপনির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু উৎসবের মরসুমে হঠাৎ করে উপনির্বাচন ঘোষণা হওয়ায় বেশ কিছুটা বিপাকে সমস্ত দল। ফলে মনোনয়ন পর্ব শুরু হয়ে গেলেও এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি কোনও দলই। প্রার্থীর নাম ঘোষণা না হলেও প্রচারে আগেই নেমে পড়েছে শাসক দল। এবার সেই একইপথে নেমে পড়ল বিজেপিও। 

শুক্রবার রাতে তালডাংরার লক্ষ্মীসাগর অঞ্চলের বাউরিশোল গ্রামে আনুষ্ঠানিক ভাবে দেওয়াল লিখন শুরু করে বিজেপি। আপাতত প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই শুরু হয়েছে দেওয়াল লিখন। বিজেপির দাবি, রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচনে তাঁরা সুবিধাজনক জায়গায় রয়েছে। নিজেদের জয়ের ব্যাপারেও তাঁরা একশো শতাংশ নিশ্চিত বলে দাবি বিজেপি নেতা-কর্মীদের। 

Follow Us
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
মালা রায়ের ডাকে পুরসভার কাউন্সিলর ক্লাব হাউসে অধিবেশন
মালা রায়ের ডাকে পুরসভার কাউন্সিলর ক্লাব হাউসে অধিবেশন
মোদীকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতা পাচ্ছেন হুমকি
মোদীকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতা পাচ্ছেন হুমকি
সন্দীপ ঘোষকে নিয়ে কী করবে রাজ্য সরকার?
সন্দীপ ঘোষকে নিয়ে কী করবে রাজ্য সরকার?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত