AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: এবার থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৌমিত্র খাঁ

Bankura: ইন্দাস ব্লক এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে এদিন ইন্দাস ওসিকে অবিলম্বে বদলের দাবি তোলে বিজেপি। বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল।

Bankura: এবার থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৌমিত্র খাঁ
সৌমিত্র খাঁ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 3:03 PM
Share

ইন্দাস: বিক্ষোভ দেখালেন বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে ও তৃণমূলের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পদ্ম শিবিরের তিন বিধায়ককে সঙ্গে নিয়ে ইন্দাস থানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিজেপির থানা ঘেরাওয়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দাস থানা চত্বরে। দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর সৌমিত্র খাঁ বিক্ষোভ তুলে নেন। ইন্দাস ব্লক এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে এদিন ইন্দাস ওসিকে অবিলম্বে বদলের দাবি তোলে বিজেপি। বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল।

তৃণমূলের গড় হিসাবে পরিচিত বাঁকুড়ার ইন্দাস। সেই ইন্দাসেই এবার পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলল বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এদিন এই অভিযোগকে সামনে রেখে ইন্দাস থানা ঘেরাওয়ের ডাক দেন। আজ সকাল থেকে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া,সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী ও ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সহ দলের কর্মীদের নিয়ে সৌমিত্র খাঁ ইন্দাস থানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন।

তাঁর দাবি ইন্দাসের বর্তমান ওসি শাসক দলের হয়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে দেননি। লোকসভা নির্বাচনের মুখে বিজেপি কর্মীদের বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বিজেপি কর্মীরা আক্রান্ত হলে থানায় অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছে না। তাই এলাকায় সুষ্ঠ ও অবাধ নির্বাচন করতে হলে অবিলম্বে ইন্দাস থানার ওসিকে বদল করতে হবে। ওন্দার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখাও ওসি বদলের দাবি তোলেন।

তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি বিজেপির দাবীকে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর দাবি ইন্দাসে বিজেপির প্রচারে লোক হচ্ছে না। তাই মিডিয়ার নজর টানতেই বিজেপি এমন কর্মসূচি করেছে।

Follow Us