AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ‘পায়খানা-প্রস্রাবে যাওয়ার রাস্তা যাতে খোলা থাকে সেইভাবে কাজ করুন’, পুলিশকে ‘হুঁশিয়ারি’ দিয়ে বিতর্কে BJP MLA

BJP MLA: তৃণমূলকে অসামাজিক কাজে মদত দেওয়ার অভিযোগ তুলে পরোক্ষে পুলিশকে প্রস্রাব-পায়খানার রাস্তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। বিতর্কে ওন্দার বিজেপি বিধায়ক। চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলে।

Bankura: ‘পায়খানা-প্রস্রাবে যাওয়ার রাস্তা যাতে খোলা থাকে সেইভাবে কাজ করুন’, পুলিশকে ‘হুঁশিয়ারি’ দিয়ে বিতর্কে BJP MLA
ওন্দার বিধায়ক অমরনাথ শাখাImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 3:38 PM
Share

বাঁকুড়া: পুলিশকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তৃণমূলের অসামাজিক কাজে মদত দেওয়ার অভিযোগ তুলে পরোক্ষে পুলিশের প্রস্রাব-পায়খানা যাওয়ার রাস্তা ‘বন্ধ’ করার হুঁশিয়ারি। বিতর্কে ওন্দার ওই বিধায়ক।  

একদিন আগেই বাঁকুড়ার মাচানতলায় আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের অবস্থান মঞ্চ থেকে পুলিশকে নিশানা করেন বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী। তাঁর অভিযোগ ছিল পুলিশের একাংশ বিরোধীদের মিটিং মিছিলে সহায়তা করছে। পুলিশের ওই অংশ যেন মনে রাখে তাঁরা রাজ্য সরকারের অধীনে কাজ করছেন। অরুপ চক্রবর্তীর সেই হুঁশিয়ারির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বিজেপি বিধায়কের গলায় পুলিশর বিরুদ্ধে হুঁশিয়ারির সুর। 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন বাঁকুড়ার ওন্দা স্টেশন থেকে ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে ওন্দা বাজারে মিছিল করে বিজেপি কর্মীরা। পরে ওন্দা চৌমাথায় বিক্ষোভ সভা করে পদ্ম শিবির। ওই সভা থেকে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা স্পষ্টতই পুলিশকে কাঠগড়ায় তুলে বলেন, “পুলিশ ছাড়া এখন তৃণমূলের কেউ নেই। পুলিশকে সঙ্গে নিয়েই তৃণমূল বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে বেড়াচ্ছে। সমস্ত অসামাজিক কাজকর্মকে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পুলিশকে বলব আপনারা যাতে ঘেরাও এর মধ্যে থাকেন, যাতে আপনাদের পায়খানা-প্রস্রাবে যাওয়ার রাস্তাটিও পরিস্কার থাকে সেরকম ভাবে চলুন”। 

বিধায়ক অমরনাথ শাখার এই বক্তব্য সামমে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। পাল্টা সুর চড়াতে শুরু তৃণমূলও।  

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা