AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader: পঞ্চায়েত ভোটে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ, বাঁকুড়ায় পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা

TMC Leader Arrested: রাজ্যে পালাবদলের আগে বাঁকুড়ার শালতোড়া ব্লকের শালমা এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবেই পরিচিত ছিলেন বারানসি গরাই। শুধু এলাকায় তৃণমূলের সংগঠনের রাশ তাঁর হাতে ছিল তাই নয়, এলাকায় তোলাবাজি, দাদাগিরিরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

TMC Leader: পঞ্চায়েত ভোটে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ, বাঁকুড়ায় পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা
একের পর এক গ্রেফতার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 12:56 PM
Share

বাঁকুড়া: দাদাগিরি, তোলাবাজি ও কাটমানির অভিযোগের পাশাপাশি গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এলাকার বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা বারানসি গরাই। গতকাল বাঁকুড়ার শালতোড়া থানার পাবড়া মোড় থেকে ওই তৃণমূল নেতাকে আটক করে শালতোড়া থানার পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিনই ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। 

রাজ্যে পালাবদলের আগে বাঁকুড়ার শালতোড়া ব্লকের শালমা এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবেই পরিচিত ছিলেন বারানসি গরাই। শুধু এলাকায় তৃণমূলের সংগঠনের রাশ তাঁর হাতে ছিল তাই নয়,  এলাকায় তোলাবাজি, দাদাগিরি ও বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার ক্ষেত্রেও তিনি হাত পাকিয়েছিলেন বলে অভিযোগ। 

বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দিন তাঁর নেতৃত্বেই শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির গাড়িতে হামলার ঘটনা ঘটে। রাজ্যে পালাবদলের পর এবার সেই বারানসি গরাইকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক প্রতারণা, ভীতি প্রদর্শন, হামলা ও মারধরের অভিযোগে মামলা রুজু করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে পুলিশ। 

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই গোটা রাজ্যজুড়েই জোরদার অ্যাকশন পুলিশের। পুরোদমে চলছে ধড়পাকড়। দুর্নীতি, হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পরপর গারদে ঢোকানো হচ্ছে একের পর এক তৃণমূল কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানকে। বাদ যাচ্ছেন না দাপুটে সব তৃণমূল নেতারাও। 

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?