Woman harassment: বাথরুমে যাওয়ার পথে মহিলাকে জাপটে ধরলেন তৃণমূল নেতা, তারপরই…, খবর পেয়ে তুলে নিল পুলিশ
Bankura: ঘটনার সময় ওই মহিলার চিৎকার শুরু করলে পরিবারের অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। রাতেই নির্যাতিতা ইন্দাস থানায় হাজির হয়। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। ধৃতের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতা।

বাঁকুড়া: গৃহবধূকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। রাজি না হওয়ায় গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে এবার তাঁর শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিগৃহীতার তরফে লিখিত অভিযোগ মিলতেই তড়িঘড়ি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায়। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার এক গৃহবধূ দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করেছেন। ওই বধূকে স্থানীয় তৃণমূল কর্মী বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ। সেই নোংরা প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এরপর গতকাল গভীর রাতে মহিলা শৌচালয়ে গেলে তাঁকে একা পেয়ে জাপটে ধরেন অভিযুক্ত। শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার সময় ওই মহিলার চিৎকার শুরু করলে পরিবারের অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। রাতেই নির্যাতিতা ইন্দাস থানায় হাজির হয়। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। ধৃতের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতা।
অন্যদিকে, মহিলাকে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃত তৃণমূল কর্মী। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। নির্যাতিতা মহিলা বলেন, “আমি খুব চেঁচামেচি করেছি। তখন ভাইরা দেখে ফেলেছে। পাড়ার লোকেরাও ছুটে আসে। আমায় জোর করে টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছিল।”
