AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: আবাস প্রকল্প পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের কাটমানি, গ্রেফতার তৃণমূল নেতা

Bankura: পরে তিনি জানতে পারেন গ্রামের আরও বেশ কয়েকজনের কাছ থেকে একই ভাবে তোলা আদায় করেছে ওই শ্রমিক নেতা। ঘটনার প্রতিবাদ করলে সেই সময় বিপত্তারণ গরাইয়ের নেতৃত্বে তাঁকে মারধর করে ঘরছাড়া করা হয় বলে অভিযোগ।

Bankura: আবাস প্রকল্প পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের কাটমানি, গ্রেফতার তৃণমূল নেতা
বাঁকুড়ায় গ্রেফতারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2026 | 1:35 PM
Share

বাঁকুড়া: ফের সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি। শুধু তাই নয়, মারধর থেকে শুরু করে ঘরছাড়া করার অভিযোগে বাঁকুড়ায় গ্রেফতার হলেন তৃণমূলের শ্রমিক নেতা। জানা গিয়েছে, বাঁকুড়ার মেজিয়া ব্লকের জেমুয়া গ্রামের বাসিন্দা করুণাময় পাল নামের এক বাসিন্দাকে সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তার কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া, পরে প্রতিবাদ করায় মারধোর করে ঘরছাড়া করা হয়। আরও পরে ৫০ হাজার টাকা জরিমানার বিনিময়ে ঘরে থাকার অনুমতি দেওয়ার অভিযোগে আইএনটিটিইউসির (INTTUC) বাঁকুড়ার মেজিয়া ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি বিপত্তারণ গরাইকে গ্রেফতার করে মেজিয়া থানার পুলিশ। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ।

মেজিয়া থানার পুলিশ ও বাঁকুড়া জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মেজিয়া থানার দ্বারস্থ হয়ে স্থানীয় জেমুয়া গ্রামের বাসিন্দা করুণাময় পাল দাবি করেন, ২০২১ সালের জানুয়ারি মাসে তাঁকে সরকারি আবাস প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেয় তৎকালীন আইএনটিটিইউসির মেজিয়া ব্লকের সভাপতি বিপত্তারণ গরাই। পরে তিনি জানতে পারেন গ্রামের আরও বেশ কয়েকজনের কাছ থেকে একই ভাবে তোলা আদায় করেছে ওই শ্রমিক নেতা। ঘটনার প্রতিবাদ করলে সেই সময় বিপত্তারণ গরাইয়ের নেতৃত্বে তাঁকে মারধর করে ঘরছাড়া করা হয় বলে অভিযোগ।

পরে ফের তৃণমূলের ওই শ্রমিক নেতাকে ৫০ হাজার টাকা দিলে তবে গ্রামে ফিরতে পারেন করুণাময় পাল। বিষয়টি নিয়ে মেজিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই গতকাল রাতে মেজিয়া থানার পুলিশ তৃণমূলের শ্রমিক সংগঠনের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি বিপত্তারণ গ্রেফতার করে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের দাবি রাজনৈতিক কারনে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

Follow Us