AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan on Maa kali: ‘মা মাগো তুমি বিচার করো…দানবগুলোকে বধ করো’, কালীর কাছে কেঁদে-কেঁদে বললেন কল্যাণ

Bankura: পরে তিনি ফের বলেন, "মায়ের কাছে ভক্তি, শক্তি শান্তি চাই। মা সবাইকে ভালো রাখুন। মানুষ ভালো নেই। শান্তিতে থাকতে দিন তাঁদের। যে সমস্ত বাতাবরণ বাংলার শান্তি কেড়েছে, যে দানব বাংলার শান্তি করেছে। আজ মা যেন দানব গুলোকে বধ করো।" এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "ওদের দল হেরেছে। কিন্তু বিরোধী দল জিতেছে বলে ছমাস হয়নি। আমরা এর মধ্যে দানব শুনব? এগুলো নয়। ওঁর মুখের ভাষা, শরীরী ভাষা, যতরকম ইয়ার্কি, তার মধ্যেই রুচি বোঝা যায়।"

Kalyan on Maa kali: 'মা মাগো তুমি বিচার করো...দানবগুলোকে বধ করো', কালীর কাছে কেঁদে-কেঁদে বললেন কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2026 | 7:02 PM
Share

বাঁকুড়া: ‘বাংলার মানুষ শান্তিতে নেই। যে সব দানবগুলি ৬ মাস ধরে বাংলার শান্তি কেড়ে নিয়েছে। সেই দানবগুলিকে বধ করে দাও মা’। এই কাতর আর্জি জানিয়ে বাঁকুড়ার দোলতলার বাড়িতে মা কালীর প্রতিমার সামনে হাউহাউ করা কান্নায় ভেঙে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁকে পুজো করতে বাধা দিয়েছিল বলেও কালীর কাছে কেঁদে-কেঁদে বললেন তিনি।

প্রতি বছর নিয়ম করে বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়িতে হাজির হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পরেও সেই নিয়মে ছেদ পড়েনি। এবারও বাড়ির কালী পুজোতে হাজির হন সাংসদ। গতকাল রাতে একদফা আরতির পর আজ দুপুরে ফের একপ্রস্থ বাড়ির মন্দিরে পুজোপাঠ করেন সাংসদ। পরে নিজে হাতে দেবী প্রতিমার আরতি করেন তিনি। পরে দেবী প্রতিমাকে জড়িয়ে হাউহাউ করা কান্নায় ভেঙে পড়েন সাংসদ। বলতে থাকেন, “মা তুমি বিচার করে নিও মা। তুমি তোমার মতো করে বিচার করে নিও। মানুষকে শান্তিতে থাকতে দাও। মা…মা আমার…সবাইকে শান্তিতে থাকতে দাও। যাঁরা পুজো করতে দেয়নি তাঁদের তুমি ছেড়ো না।”

পরে তিনি ফের বলেন, “মায়ের কাছে ভক্তি, শক্তি শান্তি চাই। মা সবাইকে ভালো রাখুন। মানুষ ভালো নেই। শান্তিতে থাকতে দিন তাঁদের। যে সমস্ত বাতাবরণ বাংলার শান্তি কেড়েছে, যে দানব বাংলার শান্তি করেছে। আজ মা যেন দানব গুলোকে বধ করো।” এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “ওদের দল হেরেছে। কিন্তু বিরোধী দল জিতেছে বলে ছমাস হয়নি। আমরা এর মধ্যে দানব শুনব? এগুলো নয়। ওঁর মুখের ভাষা, শরীরী ভাষা, যতরকম ইয়ার্কি, তার মধ্যেই রুচি বোঝা যায়।”

Follow Us