AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: বাড়ির বড় বউমাকেই কালী রুপে পুজো করা হয়, সাঁতরা বাড়িতে ৪০ বছর ধরে চলে আসছে নিয়ম

Bankura Kali: গত ৪০ বছর ধরে কালীপুজোর অমানিশিতে বাড়ির বড় বৌমা হীরাবালা সাঁতরাকে কালী রূপে পুজো করা হচ্ছে। এবছরও তার অন্যথা হলনা। রবিবার গভীর রাতে তিথি নক্ষত্র ও সময় নির্ঘন্ট মেনে হীরাবালা সাঁতরার গলায় রক্তজবার মালা পরিয়ে ও কপালে রক্ত চন্দনের তিলক কেটে দেবীর সাজে সাজিয়ে দেবীর আসনে তাঁকে দাঁড় করিয়ে নিষ্ঠা ও ভক্তিভরে পুজো করলেন পুরোহিত।

Bankura: বাড়ির বড় বউমাকেই কালী রুপে পুজো করা হয়, সাঁতরা বাড়িতে ৪০ বছর ধরে চলে আসছে নিয়ম
জীবন্ত কালী!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2026 | 10:53 PM
Share

বাঁকুড়া: মাটির তৈরি প্রতিমায় নয়, রীতি মেনে বাঁকুড়ার ইন্দাস ব্লকের মির্জাপুর গ্রামের সাঁতরা পরিবারে দেবী রুপে পুজিতা হলেন বাড়ির বড় বৌমা। রক্ত জবা ও রক্ত চন্দনে সাজানো এমন চিন্ময়ী কালীর পুজো দেখতে কালী পুজোর রাতে এলাকার মানুষ ভিড় জমালেন সাঁতরা পরিবারে।

বাঁকুড়ার ইন্দাস ব্লকের মির্জাপুর গ্রামে চিন্ময়ী কালী পুজোর রীতি বেশ প্রাচীন। জনশ্রুতি মির্জাপুর গ্রামের সাঁতরা পরিবারের কোনও এক পূর্বপুরুষ কালী পুজোর স্বপ্নাদেশ পান। কিন্তু স্বপ্নে দেখা দেওয়া কালীর নির্দেশ ছিল মাটির প্রতিমায় নয় দেবীকে পুজো দিতে হবে সোনা অথবা অষ্টধাতুর প্রতিমা গড়ে। কথিত আছে স্বপ্নেই সেই পূর্বপুরুষ নিজেদের আর্থিক অসচ্ছলতার কথা দেবীকে জানালে দেবী নির্দেশ দেন বাড়ির বড় বৌমাকে কালী রুপে সাজিয়ে পুজো করতে। সেই থেকে এই রীতিই চলে আসছে মির্জাপুর গ্রামের সাঁতরা বাড়িতে।

গত ৪০ বছর ধরে কালীপুজোর অমানিশিতে বাড়ির বড় বৌমা হীরাবালা সাঁতরাকে কালী রূপে পুজো করা হচ্ছে। এবছরও তার অন্যথা হলনা। রবিবার গভীর রাতে তিথি নক্ষত্র ও সময় নির্ঘন্ট মেনে হীরাবালা সাঁতরার গলায় রক্তজবার মালা পরিয়ে ও কপালে রক্ত চন্দনের তিলক কেটে দেবীর সাজে সাজিয়ে দেবীর আসনে তাঁকে দাঁড় করিয়ে নিষ্ঠা ও ভক্তিভরে পুজো করলেন পুরোহিত। মির্জাপুরের এই পরিবারের জামাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। অন্যান্য বছরের মতো এবছরও তিনি হাজির ছিলেন শ্বশুরবাড়ির চিন্ময়ী এই কালী পুজোয়।

Follow Us