AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM On Digha: দিঘা-মন্দারমনি-তাজপুর অতীত! এবার সৈকতেই নতুন নতুন টুরিস্ট স্পটের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Digha Coastal Tourism Masterplan: দিঘার সরকারি গেস্ট হাউস ‘দীঘি’ এবং বিশাল কনভেনশন সেন্টারকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হয়েছে। সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ পর্যটকদের নির্দিষ্ট ন্যূনতম খরচে ব্যবহারের জন্য একটি স্থায়ী নীতি নির্ধারণ করা হয়েছে।

CM On Digha: দিঘা-মন্দারমনি-তাজপুর অতীত! এবার সৈকতেই নতুন নতুন  টুরিস্ট স্পটের ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 09, 2026 | 6:01 PM
Share

পূর্ব মেদিনীপুর: দিঘা এবং সংলগ্ন উপকূলীয় এলাকার পর্যটন পরিকাঠামোয় আমূল বদল আনতে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কেবল দিঘা, মন্দারমনি, তাজপুর নয়, সৈকতে আরও নতুন টুরিস্ট স্পট হবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সমুদ্র সৈকতের সৌন্দর্যায়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনীকিকরণ এবং নতুন বিনোদনমূলক প্রকল্প চালুর পাশাপাশি সার্বিক উপকূলভাগকে এই মাস্টারপ্ল্যান ও উন্নয়ন কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

১. নতুন আকর্ষণ ও পরিবহন পরিকাঠামো

  • পার্ক ও বিনোদন: দিঘার ঐতিহ্যবাহী ‘অমরবতী পার্ক’-কে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা ‘স্নেক পার্ক’ (Snake Park) পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • হেলিকপ্টার ও ই-পরিবহন: দিঘায় দ্রত হেলিকপ্টার সার্ভিস চালু হচ্ছে। এছাড়া পরিবেশবান্ধব পরিবহনে গতি আনতে নতুন CNG স্টেশন এবং ই-বাস (E-bus) চার্জিং স্টেশন স্থাপন করা হচ্ছে।

  • সমন্বিত পর্যটন সার্কিট (DSD & Transport): ট্রেনের যাত্রীদের জন্য দিঘা, মন্দারমণি এবং ওড়িশার ঐতিহ্যবাহী চন্দনেশ্বর শিব মন্দিরকে যুক্ত করে নতুন বাস রুট চালু করছে পরিবহন ও পর্যটন দফতর।

 

২. উপকূল বেল্টের সম্প্রসারণ ও মেরিন ড্রাইভের ব্যাপ্তি

  • বিস্তৃত কোস্টাল বেল্ট: কপালকুণ্ডলা, দোরিয়াপুর ও পেটুয়া থেকে শুরু করে উদয়পুর পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ কোস্টাল এলাকাকে পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্ত ও সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

  • মেরিন ড্রাইভ সম্প্রসারণ: শৌলা থেকে পেটুয়া পর্যন্ত বিদ্যমান মেরিন ড্রাইভকে সম্প্রসারিত করা হবে।

  • নতুন পর্যটন স্পট ও হোমস্টে: সম্প্রসারিত উপকূলবর্তী অঞ্চলে নতুন একাধিক ট্যুরিস্ট স্পট গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি পর্যটনকে উৎসাহ দিতে ৪টি ঘরের (Four-room) নতুন হোমস্টে তৈরি করলে উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ভরতুকি (Subsidy) দেবে প্রশাসন।

৩. কোস্টাল সুরক্ষা ও বাঁধের কাজ

  • ২০০ কোটি টাকার ক্ষয়রোধ প্রকল্প: ইরিগেশন (সেচ) দফতরের তরফে উপকূলীয় ভাঙনপ্রবণ দুটি প্রধান এলাকা—চাঁদপুর ও শংকরপুরে বাঁধ সংস্কার ও ক্ষয়রোধে প্রায় ২০০ কোটি টাকার প্রজেক্ট অনুমোদন করা হয়েছে।

  • ঝাউবন ও ম্যানগ্রোভ সারণি: সমুদ্র উপকূলের প্রাকৃতিক সুরক্ষা জোরদার করতে জি-রাম-জি প্রকল্পের সঙ্গে যৌথ উদ্যোগে পর্যটন দফতরের মাধ্যমে ব্যাপক হারে ঝাউ জঙ্গল ফিরিয়ে আনা এবং ম্যানগ্রোভ রোপণের মেগা পরিকল্পনা বাস্তবায়িত হবে।

৪. বিপর্যয় মোকাবেলা ও নিরাপত্তা ব্যবস্থা

  • ডিএমজি (DMG) সেল গঠন: ঘূর্ণিঝড় (যেমন আমফান, ফণী ইত্যাদি) ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে আগামী মার্চ মাসের মধ্যে রাজ্য পুলিশের ৫০ জন দক্ষ সদস্যকে নিয়ে বিশেষ দুর্যোগ মোকাবেলা সেল (DMG Cell) গঠন করা হবে।

  • অর্জুন বাহিনী মোতায়েন: দিঘায় পর্যটক ও স্থানীয় অধিবাসীদের নিরাপত্তায় ২৫ জন সদস্যের ‘অর্জুন বাহিনী’-র একটি বিশেষ এক্সটেনশন ইউনিট স্থায়ীভাবে রাখা হবে।

  • মৎস্যজীবী কন্ট্রোল রুম: মৎস্যজীবীদের সুরক্ষায় এবং সরাসরি যোগাযোগের সুবিধার জন্য দিঘার ডিএসডি (DSD) অফিসে একটি আধুনিক হাই-ফ্রিকোয়েন্সি (HF) কন্ট্রোল রুম তৈরি হচ্ছে।

৫. মৎস্যশিল্প ও পর্যটনের আঞ্চলিক বিন্যাস

  • শংকরপুর, শৌলা ও পেটুয়া (মৎস্য বন্দর হাব): এই তিনটি অঞ্চলকে মূলত মৎস্যজীবীদের স্বার্থরক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এখানে কোল্ড স্টোরেজ (হিমঘর), খটি উন্নয়ন, ফিশিং হারবার ও মাছ বাছাইয়ের আধুনিক চাতাল তৈরি করা হবে।

  • শুটকি মাছ শিল্প উন্নয়ন: জুনপুট অঞ্চল থেকে উত্তর-পূর্ব ভারতের (ত্রিপুরা, আসাম ইত্যাদি) বৃহৎ শুটকি মাছের বাজারে সাপ্লাই বজায় রাখতে পরিকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং ‘সমুদ্রমালা-২’ ও ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’র যথাযথ ব্যবহারের মাধ্যমে ফিশিং হারবার ও সংলগ্ন ব্যবস্থা উন্নত করা হবে।

৬. সরকারি পরিকাঠামো জনসাধারণের জন্য উন্মোচন

  • দিঘার সরকারি গেস্ট হাউস (‘দীঘি’): দিঘার সরকারি গেস্ট হাউস ‘দীঘি’ এবং বিশাল কনভেনশন সেন্টারকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হয়েছে। সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ পর্যটকদের নির্দিষ্ট ন্যূনতম খরচে ব্যবহারের জন্য একটি স্থায়ী নীতি নির্ধারণ করা হয়েছে।

Follow Us