Binpur Election Result 2026 LIVE: বিনপুরে ২২ হাজারের বেশী ভোটে জয়ী প্রণত টুডু!

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: জঙ্গলমহল অঞ্চলের অংশ হওয়ায় এখানে ভোটের প্রধান ইস্যুগুলি হল, বন ও জমির অধিকার, আদিবাসী উন্নয়ন রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও শিক্ষা। এই বিষয়গুলি কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি নিজেদের কৌশল নির্ধারণ করে।

Binpur Election Result 2026 LIVE: বিনপুরে ২২ হাজারের বেশী ভোটে জয়ী প্রণত টুডু!
গড় ধরে রাখতে পারবে তৃণমূল?Image Credit source: TV9 Bangla

| Edited By: Moumita Das

May 05, 2026 | 8:21 AM

এই মুহূর্তে দেখুন বিনপুরের ফল…

রাত ১১় টা: বাইশ রাউন্ড গণনা শেষে প্রনত টুডু অর্থাৎ বিজেপি প্রার্থী জয়ী ২২৯৭৭ ভোটে।

সকাল ১০ টা ৪১  : তৃতীয় রাউন্ড গণনা শেষে প্রনত টুডু অর্থাৎ বিজেপি প্রার্থী এগিয়ে ৩৭৪২ ভোটে। মোট প্রাপ্ত ভোট ১৩৭৯২। দ্বিতীয় স্থানে থাকা বিরবাহা হাঁসদা পেলেন 10050 ভোট।

সকাল ১০ টা ১৭ :বিনপুরে ৩১৮২ ভোটে এগিয়ে বিজেপির প্রণত টুডু।

সকাল ৯ টা ৩৮ :বিনপুরে ৯৭৪ ভোটে এগিয়ে বিজেপির প্রণত টুডু!

সকাল ৯ টা ২৭ : দ্বিতীয় রাউন্ড পোস্টাল ব্যালটে এগিয়ে বিরবাহা হাঁসদা !

বিনপুর: ঝাড়গ্রাম জেলার অন্তর্গত ২৩৭ নম্বর বিনপুর বিধানসভা কেন্দ্রটি (Binpur assembly constituency) সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত এবং এটি তফসিলি উপজাতিদের (ST) জন্য সংরক্ষিত। এটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানকার বিদায়ী বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের দেবনাথ হাঁসদা। এবার অবশ্য প্রার্থী বদল করেছে তৃণমূল।

নির্বাচনের যাবতীয় আপডেট পেতে ক্লিক করুন এখানে

 

জঙ্গলমহলের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই বিধানসভা এলাকাটি বিনপুর-১ ও বিনপুর-২ (বেলপাহাড়ি) সমষ্টি উন্নয়ন ব্লকের বিস্তীর্ণ বনাঞ্চল নিয়ে গঠিত। ঘন জঙ্গল, ছোট ছোট পাহাড় ও কাঁকুরে মাটি এই অঞ্চলের নৈসর্গিক রূপের পরিচয় দেয়। একসময় মাওবাদী কার্যকলাপের কারণে বেলপাহাড়ি, কাঁকড়াঝোর ও সংলগ্ন এলাকাগুলি অত্যন্ত অশান্ত ছিল, তবে বর্তমানে পর্যটনের ব্যাপক উন্নয়ন এবং সরকারি প্রকল্পের বিস্তারের ফলে এলাকার মানুষের জীবনযাত্রার দৃশ্যপট বদলে গেছে। সাঁওতাল, মুন্ডা, লোধা, শবরসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি এখানকার প্রধান আকর্ষণ।

জঙ্গলমহল অঞ্চলের অংশ হওয়ায় এখানে ভোটের প্রধান ইস্যুগুলি হল, বন ও জমির অধিকার, আদিবাসী উন্নয়ন রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও শিক্ষা। এই বিষয়গুলি কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি নিজেদের কৌশল নির্ধারণ করে।

বিনপুরে প্রার্থী কারা?

সিপিএম- রবীন্দ্রনাথ সর্দার

কংগ্রেস- গোলাপী সরেন

বিজেপি- প্রণত টুডু

তৃণমূল-বিরবাহা হাঁসদা

 

Follow Us