AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: গায়ে ছিটিয়ে দেওয়া হয় চুলকানির পাউডার! ৬৯ হাজার টাকা ছিনতাই

Birbhum: শরীরে চুলকানি শুরু হওয়ায় ব্যাঙ্কের সামনে ফুটপাতে দাঁড়িয়ে শঙ্করী দাস, তাঁর টাকা ভর্তি ব্যাগটি পায়ের কাছে রেখে শরীর চুলকাতে থাকেন। সেই সুযোগে এক দুষ্কৃতী টাকার ব্যাগটি নিয়ে তার সঙ্গে থাকা অপর এক দুষ্কৃতীর মোটর সাইকেলে চেপে চম্পট দেয়।

Birbhum: গায়ে ছিটিয়ে দেওয়া হয় চুলকানির পাউডার! ৬৯ হাজার টাকা ছিনতাই
ছিনতাইয়ের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 5:22 PM
Share

বীরভূম:  গায়ে চুলকানির পাউডার দিয়ে দিন দুপুরে জনবহুল রাস্তা থেকে এক বৃদ্ধার কাছ থেকে ৬৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুই মোটরসাইকেল আরোহী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ভিডিয়ো। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। জনবহুল রাস্তা থেকে এভাবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বীরভূমের রামপুরহাটের ব্যাঙ্ক রোড এলাকার একটি গ্রামীণ ব্যাঙ্ক থেকে ৬৯ হাজার টাকা তুলেছিলেন তারাপীঠের কাছে পলশা গ্রামের শঙ্করী দাস নামে এক বৃদ্ধা। তিনি টাকা তুলে ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় তাঁর পীঠে চুলকানির পাউডার দিয়ে দেয় এক দুষ্কৃতী।

শরীরে চুলকানি শুরু হওয়ায় ব্যাঙ্কের সামনে ফুটপাতে দাঁড়িয়ে শঙ্করী দাস, তাঁর টাকা ভর্তি ব্যাগটি পায়ের কাছে রেখে শরীর চুলকাতে থাকেন। সেই সুযোগে এক দুষ্কৃতী টাকার ব্যাগটি নিয়ে তার সঙ্গে থাকা অপর এক দুষ্কৃতীর মোটর সাইকেলে চেপে চম্পট দেয়। এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে ছিনতাইবাজদের ধরার চেষ্টা চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ।

শহরের ব্যস্ততম ও জনবহুল রাস্তায় দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রামপুরহাটের মানুষ।

Follow Us