AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: পুরনো বিবাদ, মোড়লের বাড়িতেই আগুন ধরানোর অভিযোগ

Birbhum: মিনিস্টিল গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা মজবুল আনসার।  রাতে ওই এলাকারই কিছু যুবক গিয়ে মজবুলকে প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়। পরে তাঁদের বাড়ির একটি রুমে আগুন লাগিয়ে দেয়।

Birbhum: পুরনো বিবাদ, মোড়লের বাড়িতেই আগুন ধরানোর অভিযোগ
মোড়লের বাড়িতে আগুন ধরানোর অভিযোগ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 10:11 AM
Share

বীরভূম:  পুরোনো বিবাদের জেরে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের সিউড়ি থানা এলাকার মিনিস্টিল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনিস্টিল গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা মজবুল আনসার।  রাতে ওই এলাকারই কিছু যুবক গিয়ে মজবুলকে প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়। পরে তাঁদের বাড়ির একটি রুমে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিউড়ি থানার বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

মজবুল আনসারের অভিযোগ, তাঁর বাবা গ্রামের মোড়ল। তাই  বাবু আনসারি-সহ গ্রামেরই বেশ কয়েকজন যুবক তাঁদের পক্ষে বিচার করার জন্য অভিযোগকারীদের চাপ দেয়। কিন্তু রাজি না হওয়ায় এই আক্রমণ বলে অভিযোগ। যাঁদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ, তাঁরা প্রত্যেকে পলাতক। সমস্ত বিষয় খতিয়ে দেখছি সিউড়ি থানার পুলিশ।

আক্রান্তের পরিবারের এক জন বলেন, “গ্রামে দীর্ঘদিন ধরেই এই নিয়ে ঝামেলা চলছিল। ওরা অনেকদিন ধরেই চাপ দিচ্ছিল, রায় যেন তাদের পক্ষে যায়। কিন্তু দোষ-গুণ বিচার না করে রায় কোনওভাবেই দিতেন না মোড়ল। তাই নিয়েই অশান্তি। কিন্তু এভাবে যে বাড়ি জ্বালিয়ে দেবে ভাবিনি।”

Follow Us