AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SMAT: মুকেশ-অভিমন্যুর লড়াইতেও হার, সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার

BEN vs RAJ: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলা। ব্যর্থ হন দুই ওপেনার অভিষেক পোড়েল (০) ও আদিত্য পুরোহিত (১)। প্রথম ৩ ওভারের মধ্যে মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলা ব্রিগেড। এই জয়ের ফলে ৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে গেল বরোদা ও রাজস্থান।

SMAT: মুকেশ-অভিমন্যুর লড়াইতেও হার, সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার
বাংলা দলImage Credit: Facebook
| Updated on: Nov 26, 2026 | 4:53 PM
Share

মুম্বই: আজকের ম্যাচে খেলতে নামার আগে একটা অঙ্ক স্পষ্ট ছিল বাংলার কাছে, যদি আগামী রাউন্ডে যেতে হয় তাহলে এই ম্যাচে জিততেই হবে। কিন্তু হল না। রাজস্থানের কাছে ৬ উইকেটে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় নিল বাংলা। জলে গেল মুকেশ-শাকিরদের অসম লড়াই।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলা। ব্যর্থ হন দুই ওপেনার অভিষেক পোড়েল (০) ও আদিত্য পুরোহিত (১)। প্রথম ৩ ওভারের মধ্যে মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলা ব্রিগেড। এরপর আবার ২ ওভারের মধ্যেই আবার বাংলার দুশ্চিন্তা বাড়িয়ে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (২৬) ও শশাঙ্ক সিং (২)। এরপর থেকেই বাংলাকে একটি বড় রানের দিকে এগিয়ে নিয়ে চলেন শাকির হাবিব গান্ধী (৬৯) ও করণ লাল (২৮)। তাঁরা আউট হওয়ার পরেই আবার ভরাডুবি। গোল্ডেন ডাক হন ঋষভ চৌধুরী। ১৩ বলে ১২ রান করেন মহম্মদ শামি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলার স্কোর হয় ১৫৭/৯। ৩টি করে উইকেট পেয়েছেন রাজস্থান অধিনায়ক দীপক চাহার ও আরাফাত খান।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার রোহন রাজবার (৭) দ্রুত ফিরে যান। একই সঙ্গে গোল্ডেন ডাক করে আউট হন দুই ব্যাটার মানব সুথার ও কুনাল সিং রাঠোর। দুজনেই প্রথম বলে আউট হয়ে ফিরে যান। একসময় রাজস্থানের স্কোর ছিল ৩৭/৩। এরপর থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন মহিপাল লোমরোর ও ওপেনার অভিজিৎ তোমর। দুজনেই করেন ৭৪ রান। ৭৪ রানের পাঠায় আউট হন মহিপাল। ৭৪ রানে অপরাজিত থাকেন অভিজিৎ। শেষ অবধি ১৬.৪ ওভারেই নির্ধারিত ১৬২ রান তুলে ফেলে। বাংলার হয়ে ২টি করে উইকেট পেয়েছেন সায়ন ঘোষ ও মুকেশ কুমার। এই জয়ের ফলে ৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে গেল বরোদা ও রাজস্থান। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ছিটকে গেল বাংলা।

Follow Us