AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolpur: পসরা ভালই সাজিয়েছিলেন, এক চুটকিতেই নাকি সমস্যা হত গায়েব, ২৬ বছরের যুবতী ডেরায় যেতেই আসল রূপ বেরিয়ে এল তান্ত্রিকের

Bolpur Woman Death: ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের বোনডাঙায়। মৃত মহিলার নাম তুলসী টুডু। বোলপুর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের বোনডাঙা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাথা ব্যথা ও পেটের যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

Bolpur: পসরা ভালই সাজিয়েছিলেন, এক চুটকিতেই নাকি সমস্যা হত গায়েব, ২৬ বছরের যুবতী ডেরায় যেতেই আসল রূপ বেরিয়ে এল তান্ত্রিকের
অভিযুক্ত তান্ত্রিকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 26, 2024 | 3:41 PM
Share

বোলপুর: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কুসংস্কারের শিকার। তান্ত্রিকের কথায় ভরসা করে চিকিৎসকের দেওয়া ওষুধ ফিরিয়েছিল পরিবার। আর তারপরই চরম পরিণতি। অকালেই প্রাণ হারালেন গৃহবধূ। পরে ক্ষিপ্ত পরিবার আটকে রাখল ওই তান্ত্রিককে। খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে গ্রেফতার করে তাকে।

ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের বোনডাঙায়। মৃত মহিলার নাম তুলসী টুডু। বোলপুর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের বোনডাঙা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাথা ব্যথা ও পেটের যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে সেখানে সেভাবে কাজ না হওয়ায় বনডাঙা গ্রামের এক আদিবাসী তান্ত্রিক লক্ষ্মণ সোরেনের কাছে নিয়ে আসে তাঁর পরিবার। মৃতের পরিবারের এও দাবি, ওই তান্ত্রিক তুলসীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিলে তার স্ত্রী বেঁচে যাবে তা না হলে তাঁদের বাড়ির গৃহবধূ মারা যাবেন এমনটাই জানিয়েছিলেন। তবে এতগুলো টাকা দেওয়ার সাধ্য ছিল না পরিবারের। ফলে টাকা দিতে দেরি হওয়ার পরই মৃত্যুর ঘটনা ঘটে বলে জানায় মৃতের পরিবারের লোকজন।

এলাকাবাসীর দাবি, ওই তান্ত্রিক ডাক্তারের ওষুধ খেতে দিতেন না। তিনি যে জরিবুটি দিত সেটাই খাওয়াতেন সেটিই বারেবারে খেতে বলতেন। এরপর বৃহস্পতিবার তুলসী টুডু মারা যান। তখনই গ্রামের লোকজন ক্ষেপে ওঠেন। তান্ত্রিক লক্ষণ সোরেনকে বাড়ির মধ্যে বন্ধ করে গ্রামবাসীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানা নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের কথায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় এই ধরনের ব্যবসা করছিলেন লক্ষ্মণ। তাই তাঁরা চায় না যে এই যুগেও কোনও কুসংস্কারে আচ্ছন্ন মানুষ থাকুক। ডাক্তারি চিকিৎসা বাদ দিয়ে কোনও তান্ত্রিকের ভরসায় জীবন বাঁচক। মৃতের স্বামী বলেন, “আমি বলেছিলাম বৌকে ঠিক করে দিতে। একটা পাঁঠা দেব। কাঁসার বাসন দেব। বললেন পাঠা তো লাগবেই। ৫০ হাজার টাকা লাগবে। আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তারপর কাজ না হওয়ায় গিয়েছিলাম।”

Follow Us
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?