AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nalhati: বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

Nalhati: বুধবার রাতে নলহাটি থানার আমাইপুর গ্রামের উওরপাড়ার বাসিন্দা নুরুল সেখ বাড়ির কাছে একটি মাচায় বসে ছিলেন। সেই সময় তার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে মোশারফ শেখ পিছন থেকে এসে বাঁশ দিয়ে বাবাকে পেটাতে শুরু করেন।

Nalhati: বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
বাবাকে খুনের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2024 | 11:06 AM
Share

নলহাটি:  বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার আমাইপুর গ্রামে। মৃতের নাম নুরুল ইসলাম। ঘটনার অভিযুক্ত ছেলে মোশারফ শেখকে ধরে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

জানা গিয়েছে, বুধবার রাতে নলহাটি থানার আমাইপুর গ্রামের উওরপাড়ার বাসিন্দা নুরুল সেখ বাড়ির কাছে একটি মাচায় বসে ছিলেন। সেই সময় তার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে মোশারফ শেখ পিছন থেকে এসে বাঁশ দিয়ে বাবাকে পেটাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরুল শেখের। সেই সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে মোশারফ সেখকে ধরে ফেলেন। তারপর তাঁকে একটি বাড়ির গ্রীলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোসারফ শেখকে গ্রেফতার করে। তবে কী কারণে ছেলে বাবাকে পিটিয়ে খুন করল সেই বিষয়টি স্পষ্ট করে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। পুলিশ মৃৎদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?