AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandalal Basu Name: ‘আর ভোট দেব না,বহুবার দিয়েছি’, এবার বাদ গেল নন্দলাল বসুর নাতির নাম

Birbhum: ক্ষুব্ধ নন্দলাল বসু বলেন, "কীভাবে বাদ হয় জানি না। এসডিও-বিডিও অফিস থেকে এসেছিলেন। সব তথ্য নিয়ে ডিএম-এর কাছে জমা দেন। তারপর দেখি এই ঘটনা। অর্মত্য সেন আমার আত্মীয়। ও হয়ত স্থায়ী বাসিন্দা নন, তাই নাম বাদ গেছে। কিন্তু আমি তো এখানেই থাকি।"

Nandalal Basu Name: 'আর ভোট দেব না,বহুবার দিয়েছি', এবার বাদ গেল নন্দলাল বসুর নাতির নাম
নন্দলাল বসুর নাতির নাম বাদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2026 | 5:10 PM
Share

বীরভূম: ভারতীয় সংবিধানের মূল পান্ডুলিপি অলঙ্করণ করেছিলেন। ছিলেন খোদ বিশ্বকবি রবীন্দ্রনাথের শিষ্য। ভারতের চিত্রশিল্পের ইতিহাসে অন্যতম নাম তিনি। সেই নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন ও তাঁর স্ত্রী দীপা সেনের নাম বাদ। প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও তাঁদের নাম চূড়ান্ত তালিকায় না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই প্রবীণ দম্পতি।

জানা গিয়েছে, ৮৮ বছর বয়সি সুপ্রবুদ্ধ সেন ও ৮২ বছর বয়সি দীপা সেনের নাম প্রথমে ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছিল। পরে নির্বাচন কমিশনের নির্দেশে শুনানিতে হাজির হয়ে তাঁরা প্রয়োজনীয় সব নথি জমা দেন। সেই নথির মধ্যে ছিল বিশ্বভারতী-র পাঠভবন থেকে প্রাপ্ত শিক্ষাগত শংসাপত্র, পাসপোর্ট, নাগরিকত্ব সংক্রান্ত দলিল, চাকরিজীবনের নথি ও পেনশন স্লিপ। তবুও চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি।

এই প্রসঙ্গে সুপ্রবুদ্ধ সেন ক্ষোভের সুরে জানান, শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকরা তাঁর বাড়িতেও গিয়ে যাচাই করেছিলেন। সব তথ্য দেওয়ার পরও নাম বাদ যাওয়ার কোনও যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না। এমনকি তাঁর সঙ্গে দীর্ঘদিন বসবাসকারী চক্রধর নায়েকের নামও তালিকা থেকে বাদ গিয়েছে বলে দাবি করেছেন তিনি। হতাশা প্রকাশ করে সুপ্রবুদ্ধ বলেন, “আর ভোট দেব না, বহুবার ভোট দিয়েছি।” তিনি আরও বলেন, “কীভাবে বাদ হয় জানি না। এসডিও-বিডিও অফিস থেকে এসেছিলেন। সব তথ্য নিয়ে ডিএম-এর কাছে জমা দেন। তারপর দেখি এই ঘটনা। অর্মত্য সেন আমার আত্মীয়। ও হয়ত স্থায়ী বাসিন্দা নন, তাই নাম বাদ গেছে। কিন্তু আমি তো এখানেই থাকি।

Follow Us
BJP কর্মীর থেকে জরিমানা নেন ৮০ হাজার টাকা! ক্যামেরার সামনে দিলেন ফেরত
BJP কর্মীর থেকে জরিমানা নেন ৮০ হাজার টাকা! ক্যামেরার সামনে দিলেন ফেরত
আরও বিপাকে সুদীপ পোল্লে, এবার হরিদেবপুরেও অভিযোগ
আরও বিপাকে সুদীপ পোল্লে, এবার হরিদেবপুরেও অভিযোগ
কলকাতা পুরসভার নোটিসের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা পুরসভার নোটিসের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হোল্ডিং সেন্টার থেকেই ডিপোর্ট করা হবে অনুপ্রবেশকারীদের!
হোল্ডিং সেন্টার থেকেই ডিপোর্ট করা হবে অনুপ্রবেশকারীদের!
নার্সিং হোম থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ, মাদকে বিনিয়োগ! ভয়ঙ্কর অভিযোগ
নার্সিং হোম থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ, মাদকে বিনিয়োগ! ভয়ঙ্কর অভিযোগ
অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, বড় ঘটনা ঘটে গেল...
অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, বড় ঘটনা ঘটে গেল...
স্বাস্থ্য সাথীকে ঘিরে এত বড় চক্র! কী চলছিল মালদহে
স্বাস্থ্য সাথীকে ঘিরে এত বড় চক্র! কী চলছিল মালদহে
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা