AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: শনিতে ‘কেষ্টদা’র নামে বিরাট যজ্ঞ, ভোগ খাবেন ১০-১২ হাজার মানুষ

Bolpur: স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংয়ের কথায়, "৫০ কেজি ঘি, ৫ কুইন্টাল বেল কাঠ থাকবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা অবধি চলবে যজ্ঞ। তারপর ভোগ বিতরণ শুরু হবে। আমরা প্রথমে ভেবেছিলাম ৫-৬ হাজার লোকের আয়োজন করব। কিন্তু যা দেখছি তাতে আমরা ১০ হাজার লোকের মতো আয়োজন করছি। "

Anubrata Mondal: শনিতে 'কেষ্টদা'র নামে বিরাট যজ্ঞ, ভোগ খাবেন ১০-১২ হাজার মানুষ
আগামিকাল মহাযজ্ঞ বীরভূমে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 4:11 PM
Share

বোলপুর: ‘দাদা’ জেলায় নেই, দু’বছর হল জেলে। গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। তাঁর এই জেলযাত্রায় বোলপুর তথা গোটা বীরভূম জেলাই অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মত তাঁর ‘শুভাকাঙ্খী’দের। আর তাই বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে শনিবার ১০ ফেব্রুয়ারি।

বোলপুর রেলওয়ে ময়দানে বোলপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির চত্বরে শনিবার এই যজ্ঞ হবে। তার বিশাল আয়োজন চলছে। দুর্গামন্দিরের সামনে যে পোস্টার রাখা হয়েছে তাতে লেখা রয়েছে, অনুব্রত মণ্ডল ‘বোলপুর তথা বীরভূমের রূপকার’। তাঁর মঙ্গল চেয়ে হোমযজ্ঞের আয়োজন করেছে ‘অনুব্রত মণ্ডল মহাশয়ের শুভাকাঙ্খীগণ’।

স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংয়ের কথায়, “৫০ কেজি ঘি, ৫ কুইন্টাল বেল কাঠ থাকবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা অবধি চলবে যজ্ঞ। তারপর ভোগ বিতরণ শুরু হবে। আমরা প্রথমে ভেবেছিলাম ৫-৬ হাজার লোকের আয়োজন করব। কিন্তু যা দেখছি তাতে আমরা ১০ হাজার লোকের মতো আয়োজন করছি। ”

কিন্তু হঠাৎ এই যজ্ঞ? সুনীল সিংয়ের দাবি, “আমাদের বোলপুর তথা বীরভূমের অভিভাবক অনুব্রত মণ্ডল। আমরা ভালবেসে ওনাকে কেষ্টদা ডাকি। উনি আজ এখানে নেই, তিহাড় জেলে আছেন। কিন্তু একদমই মিথ্যা মামলায় ওনাকে এজেন্সি ধরে রেখেছে। ওনার মঙ্গলের জন্য আমরা মা দুর্গার কাছে যজ্ঞ করছি। আমরা আজ অভিভাবনহীন। আমরা বলব উনি যেন আমাদের এখানে ফিরে আসেন।”

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী