AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Elections 2023: ভোটের ২৪ ঘণ্টা আগে দিকে দিকে বোমা উদ্ধার

Bengal Panchayat Election: গত পঞ্চায়েত ভোটেও দুবরাজপুরে অশান্তি দেখেছে রাজ্যবাসী। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এ ভোটেও হবে না তো, প্রশ্ন এলাকাবাসীর মনে। আদৌ তাঁরা ভোটের বুথ অবধি যেতে পারবেন কি না তা নিয়েও ধন্দে।

Panchayat Elections 2023: ভোটের ২৪ ঘণ্টা আগে দিকে দিকে বোমা উদ্ধার
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 10:21 AM
Share

দুবরাজপুর: ভোটের ২৪ ঘণ্টাও বাকি নেই। এরইমধ্যে শুক্রবার ফের বোমা উদ্ধার। প্রায় ২০০টি তাজা বোমা উদ্ধার হয়েছে বীরভূমের দুবরাজপুরে। এখানকার মামুদপুর গ্রাম থেকে বিপুল তাজা বোমা উদ্ধার ঘিরে হইচই এলাকায়। কারা এই বোমা রেখেছিল, উদ্দেশ্যই বা কী ছিল, তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। এদিকে ভোটের আগের দিন এত বোমা উদ্ধারের পর এলাকার লোকজন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এই বোমা মজুতের উদ্দেশ্য যে সৎ নয়, তা স্পষ্ট এলাকার লোকজনের কাছে। এলাকার লোকজন জানান, শুক্রবার গ্রামের ভিতরই আগাছায় ভরা জায়গায় কাপড়ে ঢাকা ছিল বোমাগুলি।

গত পঞ্চায়েত ভোটেও দুবরাজপুরে অশান্তি দেখেছে রাজ্যবাসী। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এ ভোটেও হবে না তো, প্রশ্ন এলাকাবাসীর মনে। আদৌ তাঁরা ভোটের বুথ অবধি যেতে পারবেন কি না তা নিয়েও ধন্দে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে পঞ্চায়েতের তিন স্তরে। কিন্তু তারপরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ মানুষের মনে।

শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদের বড়ঞার নিমা গ্ৰামেও এদিন প্রকাশ্যে তাজা বোমা পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। রাত পোহালেই ভোট। তার আগে গ্ৰামের রাস্তার পাশে এভাবে বোমা রাখা কি নিছকই এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা নাকি এর পিছনে বড় কোনও পরিকল্পনা রয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে নদিয়ার তেহট্টে এক তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগও ওঠে। তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুরে এই ঘটনা ঘটে। বাড়ির উঠোনে একটি সকেট বোমা পড়েছিল। পরিবারের কেউ তা তুলে ছুড়তেই প্রবল শব্দে ফেটে যায় তা।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা