AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: ইন্ডোর স্টেডিয়ামের সুইমিং পুলে গোখরোর কামড়! মুহূর্তে সব শেষ

Birbhum: বীরভূমের সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামের পিছনে একটি সুইমিংপুল ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  নিত্যদিনের মতো সোমবারও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল ওই পুলে। সেই সময় সুইমিংপুলের নোংরা জল বের করার সময়ে পাইপলাইনে সমস্যা দেখা দেয়। জল বেরোচ্ছিল না। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে কর্মরত এক ব্যক্তি পাইপের মুখে হাত দিয়ে পরীক্ষা করেন এবং সন্দেহ করেন ভিতরে কিছু আটকে রয়েছে।

Birbhum: ইন্ডোর স্টেডিয়ামের সুইমিং পুলে গোখরোর কামড়! মুহূর্তে সব শেষ
গোখরোর কামড়ে মৃত্যু কর্মীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 7:08 PM
Share

বীরভূম: প্রতিদিনের মতো এদিনও সুইমিং পুল পরিস্কার করতে গিয়েছিলেন। এটাই তাঁর কাজ! নিত্যদিন এটাই করেন। কিন্তু সেখানেই মর্মান্তিক ঘটনা।  সিউড়ি ইনডোর স্টেডিয়ামের সুইমিংপুলে বিষধর গোখরোর ছোবল। কর্মীর মর্মান্তিক মৃত্যু। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাধাই মাহারা।

বীরভূমের সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামের পিছনে একটি সুইমিংপুল ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  নিত্যদিনের মতো সোমবারও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল ওই পুলে। সেই সময় সুইমিংপুলের নোংরা জল বের করার সময়ে পাইপলাইনে সমস্যা দেখা দেয়। জল বেরোচ্ছিল না। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে কর্মরত এক ব্যক্তি পাইপের মুখে হাত দিয়ে পরীক্ষা করেন এবং সন্দেহ করেন ভিতরে কিছু আটকে রয়েছে।

জানা যাচ্ছে, সে সময়েই মাধাই মাহারা নামে আরেক কর্মী পাইপের নীচে পা দিয়ে নাড়াচাড়া করতেই হঠাৎ পাইপের ভিতর থেকে একটি বিষধর গোখরো সাপ বেরিয়ে এসে ছোবল মারে। প্রথমে বিষয়টি তিনি বুঝতে না পারলেও, জ্বালা যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি।  পরে পাইপের ভিতর থেকেই সাপটিকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সহকর্মীদের উদ্যোগে দ্রুত তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Follow Us