AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: উচ্চ-মাধ্যমিকের পর উত্তরকন্যা ঘেরাওয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: প্রসঙ্গত সম্প্রতি,রাজ্য সরকার নোটিফিকেশন করেছে চা বাগানের তিরিশ শ জমি টি টুরিজম করা হবে তার তীব্র বিরোধিতা করেন শুভেন্দু। তিনি সভামঞ্চ থেকে গ্যাজেট নোটিফিকেশন ছিঁড়ে বিরোধিতা জানায়।

Suvendu Adhikari: উচ্চ-মাধ্যমিকের পর উত্তরকন্যা ঘেরাওয়ের হুঁশিয়ারি শুভেন্দুর
শুভেন্দু অধিকারী,বিরোধী দলনেতা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2025 | 8:25 PM
Share

আলিপুরদুয়ার: চা শ্রমিকদের দাবি আদায়ে উত্তর কন্যা ঘেরাওয়ের ডাক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। চা বাগানের তিরিশ শতাংশ জমিতে পর্যটনের তীব্র বিরোধিতা করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর। অবিলম্বে রাজ্য সরকার নিজের সিদ্ধান্ত বদল না করলে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পর এক লক্ষ চা শ্রমিককে নিয়ে উত্তরকন্যা ঘেরাওয়ের হুংকার শুভেন্দুর।

প্রসঙ্গত সম্প্রতি,রাজ্য সরকার নোটিফিকেশন করেছে চা বাগানের তিরিশ শ জমি টি টুরিজম করা হবে তার তীব্র বিরোধিতা করেন শুভেন্দু। তিনি সভামঞ্চ থেকে গ্যাজেট নোটিফিকেশন ছিঁড়ে বিরোধিতা জানায়।

এ দিন, শুভেন্দু অধিকারী বলেন, “১ লক্ষ ২০ হাজার দিয়ে ঘর হয় না। আমরা এলে তিন লক্ষ দেব। এটা আগেই বলেছি। এবং মা বোনদের এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব। সব থেকে বড় কথা চাকরি দেব।” তারপরই মঞ্চ থেকে কাগজ ছিঁড়ে বলেন, ” মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের উপর এত রাগ, যে নোটিফিকেশন বের করে বলেছেন চা বাগান বেচে দেবেন। আপাতত তিরিশ শতাংশ জমি বিক্রি করে দেওয়ার নোটিফিকেশন করেছেন। ২০২৬ এলে পুরোটাই বেঁচে দেবে।” এরপর শুভেন্দুর হুঁশিয়ারি,”উচ্চমাধ্যমিক পরীক্ষা পর চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু হবে। এক লক্ষ চা শ্রমিকদের নিয়ে উত্তরকন্যা ঘেরাও হবে।”

Follow Us