AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal BJP: সন্দেশখালি: বিজেপির অভিযানে জেলায় জেলায় উত্তেজনা, জ্বলল আগুন, উঠল জুতো

Bengal BJP: সন্দেশখালির ইস্যুতে সরকারকে অল আউট নিশানা করে ময়দানে বিজেপি। সেখানেও দফায় দফায় উত্তেজনার ছবি ধরা পড়ল। কোথাও জ্বলল টায়ার। কোথাও চলল ঝাঁটা নিয়ে বিক্ষোভ। জায়গায় জায়গায় ধরা পড়ল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধের চিত্র।

| Edited By: | Updated on: Feb 15, 2024 | 11:51 PM
Share

কলকাতা: লোকসভা ভোটের মুখে তপ্ত বাংলার রাজনীতি। সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতিকে হাতিয়ার করে তৃণমূল সরকাকে নাগাড়ে বিঁধে যাচ্ছে বিরোধীরা। বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রতিটি জেলায় পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। সন্দেশখালির ইস্যুতে সরকারকে অল আউট নিশানা করে ময়দানে বিজেপি। সেখানেও দফায় দফায় উত্তেজনার ছবি ধরা পড়ল। কোথাও জ্বলল টায়ার। কোথাও চলল ঝাঁটা নিয়ে বিক্ষোভ। জায়গায় জায়গায় ধরা পড়ল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধের চিত্র।

BJP WMID

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

বিজেপির এসপি অফিস অভিযান ঠেকাতে বন্দোবস্তের কোনও খামতি রাখেনি পুলিশ প্রশাসনও। বিভিন্ন জেলায় পুলিশ সুপারের অফিসের বাইরে সারি সারি দিয়ে বসানো হয় ব্যারিকেড। কোথাও বাঁশের ব্যারিকেড। কোথাও আবার লোহার গার্ডরেল ঝালাই করে ব্যারিকেড। কোথাও তিনটি, কোথাও চারটি, কোথাও আরও বেশি। সব জেলায় এসপি অফিসের বাইরে প্রস্তুত রাখা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছু জায়গায় জলকামানও তৈরি রাখা হয়েছিল।

BJP BWN

বর্ধমানে চলল জলকামান

বর্ধমানে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করল পুলিশ। বর্ধমান টাউন হল চত্বর থেকে শুরু হয় বিজেপির মিছিল। এসপি অফিস পর্যন্ত যাওয়ার আগেই কার্জনগেটের কাছে বাধা পান বিজেপির কর্মীরা। শুরু হয় ধস্তাধস্তি। পর পর দুটি ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে বিজেপির মিছিল এগনোর চেষ্টা করতেই শুরু হয় ধাক্কাধাক্কি। আদালত চত্বরের রাস্তায় নেতাজি মূর্তির সামনে ফের ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামানও দাগে পুলিশ।

BJP Protest

পুলিশের ব্যারিকেড, বিজেপির বিক্ষোভ

মেদিনীপুরে এসপি অফিস অভিযানে ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। পুলিশ সুপার অফিসের সামনে বিজেপির মিছিলকে আটকে দেয় পুলিশ। বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের বাধা পেয়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। এদিকে আবার বারাসতেও এসপি অফিস অভিযানে ব্যারিকেড ভাঙার চেষ্টায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। এসপি অফিসের বাইরে হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

Chaos BJP

বিজেপির বিক্ষোভ

Follow Us
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের