West Bengal News Live Today : তৃণমূলে যোগ নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র করের, লড়বেন শুভেন্দুর বিরুদ্ধে?

Breaking News in Bengali Live Updates : আজ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। ভোটের নির্ঘন্ট ঘোষণার পরদিন অর্থাৎ সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ও সিপিএম। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার ২৯৪ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। আজ সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করবে তৃণমূল। এই বৈঠকেই প্রার্থী ঘোষণা করা হতে পারে।

West Bengal News Live Today : তৃণমূলে যোগ নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র করের, লড়বেন শুভেন্দুর বিরুদ্ধে?
তৃণমূলে যোগ দিলেন পবিত্র করImage Credit source: Tv9 Bangla

Mar 17, 2026 | 2:06 PM

LIVE NEWS & UPDATES

  • 17 Mar 2026 02:06 PM (IST)

    রাজ্য়-কমিশন সংঘাতের মাঝেই পুলিশে ফের রদবদল

    নির্বাচন কমিশনের তৃতীয় অ্যাকশন? ফের পুলিশে রদবদল। নির্বাচন কমিশন ১২ পুলিশ জেলার সুপারকে অপসারণ করেছে কমিশন। সরানো হল ৪ পুলিশ কমিশনারেটের সিপি-কেও। অপসারণ করা হয়েছে ১২ এসপি, ৪ সিপি ও ২ এডিজিকে। সরানো হল কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরাকেও। কোথায় কাদের রদবদল, দেখে নিন

    এডিজি দক্ষিণ বঙ্গ
    ছিলেন – রাজীব মিশ্র
    হলেন – রাজেশ কুমার সিং

    এডিজি উত্তরবঙ্গ
    ছিলেন – সুকেশ কুমার জৈন (আইজি ছিলেন)
    হলেন – কে জায়ারমান

    হাওড়া পুলিশ কমিশনারেট
    ছিলেন – আকাশ মাগাড়িয়া
    হলেন – অখিলেশ কুমার চতুর্বেদী

    দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেট
    ছিলেন – সুনীল কুমার চৌধুরী
    হলেন – ড: প্রণব কুমার

    ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
    ছিলেন – প্রবীণ ত্রিপাঠি
    হলেন – অমিত কুমার সিং

    চন্দননগর পুলিশ কমিশনারেট
    ছিলেন – কোটেশ্বর রাও
    হলেন – সুনীল কুমার যাদব

    ডিসি সেন্ট্রাল ডিভিশন
    ছিলেন – ইন্দিরা মুখার্জী
    হলেন – YEILWAD শ্রীকান্ত জগন্নাথরাও

    এসপি বারাসাত
    ছিলেন – প্রিয়ব্রত রায়
    হলেন – পুষ্পা

    এসপি কোচবিহার
    ছিলেন – সন্দীপ কাররা
    হলেন – জাসপ্রিত সিং

    এসপি বীরভূম
    ছিলেন – রাজ নারায়ণ মুখার্জী
    হলেন – সূর্য প্রতাপ যাদব

    এসপি ইসলামপুর
    ছিলেন – জবি থমাস কে
    হলেন – রাকেশ সিং

    এসপি হুগলি হুগলী রুরাল
    ছিলেন – কামনাশীষ সেন
    হলেন – কুমার সানি রাজ

    এসপি ডায়মন্ডহারবার
    ছিলেন – বিশপ সরকার
    হলেন – ইশানি পাল

    এসপি মুর্শিদাবাদ
    ছিলেন – ধৃতিমান সরকার
    হলেন – সচিন

    এসপি বসিরহাট
    ছিলেন – আরিশ বিলাল
    হলেন – অলকানন্দা ভাওয়াল

    এসপি মালদা
    ছিলেন – অভিজিৎ ব্যানার্জী
    হলেন – অনুপম সিং

    এসপি পূর্ব মেদিনীপুর
    ছিলেন – পারিজাত বিশ্বাস
    হলেন – অংশুমান সাহা

    এসপি জঙ্গিপুর
    ছিলেন – হোসেন মেহেদী রহমান
    হলেন – সুরিন্দর সিং

    এসপি পশ্চিম মেদিনীপুর
    ছিলেন – পলাশ চন্দ্র ঢালী
    হলেন – পাপিয়া সুলতানা

  • 17 Mar 2026 12:54 PM (IST)

    তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর

    তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর। নন্দীগ্রামের ভূমিপুত্র বলা হয় তাঁকে। শুভেন্দুর ঘনিষ্ঠ ছিলেন তিনি। ২০২১ সালে শুভেন্দুর হাত ধরেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন পবিত্র কর। এবার সেই পবিত্র করেরই ঘরওয়াপসি হলেন। সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে শুভেন্দুর বিপরীতেই তাঁকে প্রার্থী করা হতে পারে।

  • 17 Mar 2026 11:41 AM (IST)

    তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার

    প্রার্থী তালিকা প্রকাশের আগে তৃণমূলে যোগ দিলেন বিশিষ্টরা। এদিন, তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। এছাড়া যোগ দিয়েছেন শিক্ষাবিদ ড. তনুশ্রী হাঁসদা ও  ইসলামিক স্কলার আব্দুল মতীন।

  • 17 Mar 2026 11:14 AM (IST)

    সিউড়িতে পুজো দিলেন জগন্নাথ, মাইক নিয়ে প্রচার শুরু সজলের

    বিজেপি প্রার্থী ঘোষণা করতেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। সিউড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। অন্যদিকে, প্রচারের ময়দানে নেমে পড়েছে সজল ঘোষ। বরানগর থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। মঙ্গলবার মাইক নিয়ে আলমবাজারে প্রচার শুরু করে দিয়েছেন সজল ঘোষ।

  • 17 Mar 2026 11:02 AM (IST)

    তামিলনাড়ুর পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে জগদীশপ্রসাদ মিনাকে

    রাজ‍্যের সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে তামিলনাডু অবজার্ভার হিসাবে নিয়োগ করা হল। আগে জগদীশপ্রসাদ মিনা সহ ২৫ জনকে দিল্লিতে পাঠানো হয়েছিল প্রশিক্ষণ নেওয়ার জন্য। কিন্তু প্রশাসনিক ভাবে বলা হয়েছিল, প্রশিক্ষণ নিলেই যেতে হবে তার কোনও মানে নেই। কিন্তু ভোট ঘোষণা হতেই স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

  • 17 Mar 2026 10:56 AM (IST)

    তৃণমূলের প্রার্থী তালিকা থেকে কাদের নাম বাদ?

    আজ তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে। সূত্রের খবর, নতুন প্রার্থী হিসেবে এবার নাম থাকতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের। আবার বহু প্রার্থী নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্য়ায়ের। সোনারপুর কেন্দ্র থেকে বিদায়ী বিধায়ক লাভলি মৈত্রকে টিকিট নাও দেওয়া হতে পারে বলে খবর।

আজ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। ভোটের নির্ঘন্ট ঘোষণার পরদিন অর্থাৎ সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ও সিপিএম। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার ২৯৪ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। আজ দুপুরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। এদিকে, বিজেপি প্রথম দফার প্রার্থী ঘোষণা করতেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। সিউড়ি থেকে বরানগর সর্বত্র একই ছবি।

Follow Us